শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মহাকাশে মানব স্বাস্থ্য নিয়ে গবেষণা করবে চীন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ৩:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মহাকাশে দীর্ঘদিন মানুষের বসবাস ও সুস্থতা নিশ্চিতে বড় উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছে চীনের মানব মহাকাশযান সংস্থা। আগামী ১ এপ্রিল থেকে সংস্থাটি মহাকাশে মানব গবেষণা কর্মসূচি শুরু করার ঘোষণা ‍দিয়েছে। এ তথ্য জানিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।

এই গবেষণা কর্মসূচির মূল লক্ষ্য হলো ভবিষ্যতে মহাকাশ কেন্দ্রে ভ্রমণ ও চাঁদে মানুষ অবতরণের পর দীর্ঘসময় সুস্থভাবে বেঁচে থাকার বৈজ্ঞানিক দিকগুলো খতিয়ে দেখা। এর মাধ্যমে একটি ‘স্পেস হিউম্যান অ্যাটল’ বা ‘মহাকাশে মানুষের শারীরবিদ্যার সামগ্রিক মানচিত্র’ তৈরি করা হবে। সেই সঙ্গে গড়ে তোলা হবে একটি বিশদ গবেষণা তথ্য সংরক্ষণাগারও।

বিশেষজ্ঞদের মতে, এই গবেষণার ফলাফল শুধু মহাকাশচারীই নয়, পৃথিবীর সাধারণ মানুষের স্বাস্থ্য উন্নয়নেও কাজে আসবে। এটি চীনের মহাকাশ ও প্রযুক্তিগত শক্তির নির্মাণকে ত্বরান্বিত করার প্রচেষ্টারও একটি অংশ। গবেষণায় মানুষের নমুনা, কোষ এবং অর্গানয়েড, যা কৃত্রিমভাবে সৃষ্ট কোষ বা কলার একটি পিণ্ড ব্যবহার করে মহাকাশে হাড় ও পেশির পরিবর্তন, দীর্ঘমেয়াদি মহাকাশ ভ্রমণে হৃদযন্ত্র, রক্তনালি, বিপাকক্রিয়া, মস্তিষ্কের কাজ, বার্ধক্যের ওপর প্রভাব নিয়ে বিশ্লেষণ চলবে।

চীনের মহাকাশ স্টেশনে ইতোমধ্যে মহকাশ মেডিসিন গবেষণা একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে বিবেচিত হচ্ছে। ২০২৩-এর জুনে আহ্বান করা প্রকল্পগুলোর মধ্যে ৩৮৭টি জমা পড়েছে, যার মধ্যে ৫৩টি বাস্তবায়িত হয়েছে।

২০৩০-এর মধ্যে মানুষ পাঠানোর মাধ্যমে চাঁদে অবতরণের লক্ষ্য নির্ধারণ করেছে চীন। চলতি বছরে থিয়াংকং স্টেশনে আরও দুটি মহাকাশ মিশন পাঠানো হবে, যার মধ্যে একজন মহাকাশচারী এক বছরেরও বেশি সময় কক্ষপথে অবস্থান করবেন।

ভোরের আকাশ/নি

মহাকাশস্বাস্থ্যচীন

শেয়ার করুন: