শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‘অবৈধ দাবি’ না করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় রাজি ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ১:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ওয়াশিংটন যদি ‘অবৈধ দাবি’ করা থেকে বিরত থাকে, তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে তেহরান প্রস্তুত বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতহালি।

সম্প্রতি ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনার প্রসঙ্গ টেনে ফাতহালি জানান, পারমাণবিক কর্মসূচি, যুদ্ধের ক্ষতিপূরণ এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়গুলোই ছিল আলোচনার মূল বাধা।

ভবিষ্যৎ আলোচনার সম্ভাবনা নিয়ে নয়া দিল্লিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র যদি আমাদের শর্তগুলো মেনে নেয়, তবে (আলোচনা) সম্ভব।

ইসলামাবাদে গত সপ্তাহে অনুষ্ঠিত ম্যারাথন সংলাপে কোনও আনুষ্ঠানিক চুক্তি না হলেও দুই দেশ কূটনৈতিক চ্যানেল সচল রাখার ব্যাপারে একমত হয়েছে।

তবে তেহরান স্পষ্ট করে দিয়েছে যে, আলোচনার টেবিলে বসার আগে ওয়াশিংটনকে তাদের অবস্থান নমনীয় করতে হবে এবং অযৌক্তিক দাবি ত্যাগ করতে হবে।

মূলত ইরানের পরমাণু সমৃদ্ধকরণ এবং গত ফেব্রুয়ারি থেকে চলা যুদ্ধের ক্ষয়ক্ষতির বিষয়গুলোই এখন বড় অমীমাংসিত ইস্যু হয়ে দাঁড়িয়েছে।

সূত্র: এপি

ভোরের আকাশ/এনএস

যুদ্ধবিরতি আলোচনাওয়াশিংটনঅবৈধ দাবি

শেয়ার করুন: