শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইসরায়েলের প্রতি সতর্কবার্তা দিলো সংযুক্ত আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৫ সেপ্টেম্বর ২০২৫, ১:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইসরায়েলের প্রতি সতর্কবার্তা দিলো সংযুক্ত আরব আমিরাত
ইসরায়েলের প্রতি সতর্কবার্তা দিলো সংযুক্ত আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাত পশ্চিম তীরে ইসরায়েলের সম্ভাব্য দখলদারিত্বের নতুন পরিকল্পনাকে ‘রেড লাইন’ হিসেবে বিবেচনা করবে। বুধবার (৩ সেপ্টেম্বর) তেলআবিবের প্রতি এই সতর্কবার্তা জানিয়েছে দেশটি। এ খবর আজ বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিশ্চিত করেছে।

আমিরাতের জ্যেষ্ঠ কর্মকর্তা লানা নুসেইবেহ বলেছেন, এই ধরনের পদক্ষেপ ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতকে জোরদার করবে এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধানের জন্য ‘মৃত্যুঘণ্টা’ বাজাবে। তার মন্তব্য এ সময়ে এসেছে, যখন ইসরায়েলের অতি-ডানপন্থী নেতা ও অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ পশ্চিম তীরে প্রায় চার-পঞ্চমাংশ দখলের প্রস্তাব দেন।

অপরদিকে, সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পশ্চিম তীরে ইসরায়েলের সম্ভাব্য দখলদারিত্বকে তারা আব্রাহাম চুক্তির লঙ্ঘন হিসেবে দেখে। আবুধাবি শুরু থেকেই চুক্তিটিকে ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থনের একটি মাধ্যমে হিসেবে বিবেচনা করছে। তবে এ বিষয়ে এখনও ইসরায়েলি সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য আসে নি।

উল্লেখ্য, ২০২০ সালে সংযুক্ত আরব আমিরাত ২৬ বছরের মধ্যে প্রথম আরব দেশ হিসেবে আব্রাহাম চুক্তির আওতায় ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। এরপর বাহরাইন ও মরক্কোও এতে যোগ দেয়। এর পর থেকে আবুধাবি ইসরায়েলের সঙ্গে বাণিজ্য, প্রতিরক্ষা ও পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক আরও গভীর করেছে। বর্তমানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র অন্যান্য আরব দেশ, বিশেষ করে সৌদি আরবের সঙ্গে চুক্তিটি এগিয়ে নিতে চাইছে।

 

ভোরের আকাশ/হ.র

সংযুক্ত আরব আমিরাত

শেয়ার করুন: