শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাজায় কবরস্থানে জায়গা শেষ, বাধ্য হয়ে ভিন্ন স্থানে দাফন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ৭:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজায় কবরস্থানে জায়গা শেষ, বাধ্য হয়ে ভিন্ন স্থানে দাফন
গাজায় কবরস্থানে জায়গা শেষ, বাধ্য হয়ে ভিন্ন স্থানে দাফন

ইসরায়েলি আগ্রাসনে হাজারো মানুষের প্রাণহানির পর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দেখা দিয়েছে ভয়াবহ মানবিক বিপর্যয়। এর সঙ্গে যুক্ত হয়েছে নতুন সংকট—মরদেহ কবর দেওয়ার জায়গার অভাব।

বার্তাসংস্থা রয়টার্স জানায়, গাজার কবরস্থানগুলো এতটাই ভরে গেছে যে সেখানে আর কোনো জায়গা অবশিষ্ট নেই। ফলে স্থানীয়রা বাধ্য হয়ে তাঁবুর পাশে, হাসপাতালের আঙিনায় কিংবা খোলা জায়গায় প্রিয়জনদের দাফন করছেন। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে যখন ইসরায়েল কবরস্থানগুলোতেও হামলা চালিয়েছে।

২০২৩ সাল থেকে চলমান ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত প্রায় ৬৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দেড় লাখের বেশি। ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ চাপা পড়ে থাকায় প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে মধ্যস্থতাকারী দেশগুলো আলোচনায় বসেছে। সর্বশেষ ৬০ দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে। হামাস এতে সম্মতি জানালেও ইসরায়েল এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর করতে হলে হামাসকে জীবিত ও মৃত ৫০ জিম্মিকে একসঙ্গে মুক্তি দিতে হবে। এর মধ্য দিয়ে ইসরায়েল কার্যত প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে শুক্রবারের মধ্যে তারা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেবে বলে জানিয়েছে।

সূত্র: রয়টার্স

ভোরের আকাশ//হ.র

গাজা যুদ্ধফিলিস্তিন-ইসরায়েল সংঘাত

শেয়ার করুন: