শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

'ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক ও সামরিক চাপ কাজে লেগেছে'

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের ওপর অর্থনৈতিক চাপ ও সামরিক হামলা, দুই ধরনের পদক্ষেপই কার্যকর বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে কোনটি বেশি কার্যকর, আল জাজিরার এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দুটিই কার্যকর।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান চাপের প্রসঙ্গে ট্রাম্প বলেন, অর্থনৈতিক যুদ্ধ এবং সামরিক অভিযান, দুই পথেই তেহরানের ওপর চাপ সৃষ্টি করা সম্ভব।

এ সময় যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে বড় ধরনের সাফল্য অর্জন করছে বলেও নিজের আগের দাবি পুনর্ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর ভাষায়, যুক্তরাষ্ট্র ‘খুব বড় ব্যবধানে জিতছে’।

আরও পড়ুন

পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

ট্রাম্প আরও দাবি করেন, মার্কিন চাপের কারণে ইরানের অর্থনীতি ভেঙে পড়ছে। তবে ইরানের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তাঁর এই দাবির পক্ষে সাক্ষাৎকারে কোনো বিস্তারিত পরিসংখ্যান বা প্রমাণ তুলে ধরেননি তিনি।

ট্রাম্পের এমন মন্তব্যের মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অর্থনৈতিক ও সামরিক উত্তেজনা অব্যাহত রয়েছে। একদিকে ওয়াশিংটন তেহরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপ বাড়াচ্ছে, অন্যদিকে ইরানও সম্ভাব্য মার্কিন হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়ে আসছে। ফলে সামরিক পদক্ষেপের পাশাপাশি অর্থনৈতিক চাপকেও ইরানের বিরুদ্ধে মার্কিন কৌশলের গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে দেখছেন ট্রাম্প। সূত্র: ডন

ভোরের আকাশ/এম

ইরান

শেয়ার করুন: