শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ওড়িশায় দুই ট্রাকভর্তি বিস্ফোরক লুট, রাজ্যজুড়ে নিরাপত্তা সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩০ মে ২০২৫, ২:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ওড়িশায় দুই ট্রাকভর্তি বিস্ফোরক লুট, রাজ্যজুড়ে নিরাপত্তা সতর্কতা
ওড়িশায় দুই ট্রাকভর্তি বিস্ফোরক লুট, রাজ্যজুড়ে নিরাপত্তা সতর্কতা

ভারতের ওড়িশা রাজ্যের সুন্দরগড় জেলায় মাওবাদীদের হাতে দুই ট্রাকভর্তি বিস্ফোরক লুটের ঘটনায় রাজ্যজুড়ে চরম উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার রাতে ইটমার কাছাকাছি একটি নির্জন এলাকায় এ ঘটনা ঘটে।

আনন্দবাজার পত্রিকার খবরে জানা যায়, ৩০ থেকে ৪০ জনের একটি সশস্ত্র মাওবাদী দল পরিকল্পিতভাবে ট্রাক দুটি থামিয়ে প্রায় চার টন বিস্ফোরক লুট করে নিয়ে যায়। ওই সময় ট্রাক চালকদেরও অপহরণ করা হয়, তবে কয়েক ঘণ্টা পরই তাদের অক্ষত অবস্থায় ছেড়ে দেওয়া হয়।

সূত্র মতে, লাঙ্গলকাটা পাথর খনিতে ব্যবহারের জন্য বিস্ফোরক বহনকারী ট্রাক দুটি অস্ত্রাগার থেকে যাত্রা করেছিল। পথিমধ্যে সশস্ত্র মাওবাদীরা অস্ত্রের মুখে চালকদের জিম্মি করে বিস্ফোরকগুলো নিয়ে নেয় এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার খবর পাওয়ার পরই কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ) এবং স্থানীয় পুলিশ এলাকায় ব্যাপক নিরাপত্তা জোরদার করে। এলাকাজুড়ে চালানো হচ্ছে তল্লাশি অভিযান। পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, “পুরো এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে। বৃহত্তর পরিসরে অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।”

স্থানীয় বাসিন্দাদের মতে, সম্প্রতি ওই অঞ্চলে মাওবাদী তৎপরতা বাড়ছে। তবে এত বড় পরিমাণে বিস্ফোরক লুটের ঘটনা এ এলাকায় এই প্রথম। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, লুট করা বিস্ফোরক মাওবাদীরা ভবিষ্যতে সহিংস কর্মকাণ্ডে ব্যবহার করতে পারে, যা নিরাপত্তার জন্য বড় হুমকি।

স্থানীয় প্রশাসন জনগণকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। পাশাপাশি যেকোনো সন্দেহজনক আচরণ বা গতিবিধি দেখলে তা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে আহ্বান জানিয়েছে।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: