শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভারতকে বাংলাদেশ-পাকিস্তান বানানোর চেষ্টা চলছে: দিলীপ ঘোষ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ৪:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আন্দোলনের নামে ভারতকে পাকিস্তান, বাংলাদেশ, নেপাল বা শ্রীলঙ্কার মতো পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং কৃষি বিপণন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী দিলীপ ঘোষ। তার দাবি, অতীতেও এ ধরনের চেষ্টা সফল হয়নি, এবারও হবে না।

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (NEET)-এর প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষাব্যবস্থায় দুর্নীতির অভিযোগে দিল্লির যন্তর মন্তরে কয়েকদিন ধরে বিক্ষোভ করছেন শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ‘কাকরোচ জনতা পার্টি’র ব্যানারে আয়োজিত এই আন্দোলন ঘিরে রাজধানীর রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে।

এ পরিস্থিতিতে আন্দোলনকারীদের ‘বিদেশি শক্তির পেশাদার পুতুল’ হিসেবে আখ্যা দিয়েছেন দিলীপ ঘোষ। তার অভিযোগ, ভারতকে পাকিস্তান, বাংলাদেশ, নেপাল কিংবা শ্রীলঙ্কার মতো পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) কলকাতার রাজারহাট-নিউটাউনে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, “যে বিশিষ্ট চরিত্রগুলোকে দেখছেন, তারা কয়েক বছর ধরে একই ধরনের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছেন। কিছু মানুষ এখন নীরব থাকলেও ধীরে ধীরে তারা সামনে আসবে।”

তিনি আরও বলেন, “আন্দোলনজীবী” নামধারী কিছু ব্যক্তি সাধারণ মানুষকে সামনে রেখে বারবার দেশে বিশৃঙ্খলা তৈরি করে সরকারকে চাপে ফেলার চেষ্টা করছেন। তাদের লক্ষ্য থাকে সংসদ অধিবেশনের সময়, কারণ তখন গণমাধ্যম ও সাধারণ মানুষের নজর বেশি থাকে।

দিলীপ ঘোষ দাবি করেন, “এরা অনেক চেষ্টা করেছে ভারতকে পাকিস্তান, বাংলাদেশ, নেপাল বা শ্রীলঙ্কা বানাতে। কিন্তু সফল হয়নি, এবারও হবে না। এদের পরিণতি হবে কৃষক আন্দোলনের মতো। যারা কৃষক আন্দোলন করেছে, তারাই ছাত্র আন্দোলন করছে, আবার তারাই নারী আন্দোলনের নামে সক্রিয় হচ্ছে।”

বিদেশি শক্তির মদতের অভিযোগ তুলে বিজেপির এই নেতা বলেন, “এরা বিদেশি শক্তির পেশাদার কাঠের পুতুল। তাই কিছুটা উৎপাত করার চেষ্টা করবে।”

আন্দোলনকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “ভুলে যাবেন না, সরকারটি নরেন্দ্র মোদী ও অমিত শাহের নেতৃত্বে চলছে। তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবেন। আন্দোলনকারীরা চাইছে সরকার কঠোর কোনো পদক্ষেপ নিক, যাতে সেটিকে ইস্যু বানিয়ে সারা দেশে অশান্তি ছড়ানো যায়।”

তিনি আরও অভিযোগ করেন, আন্দোলনকারীদের পেছনে সাধারণ মানুষের সমর্থন নেই। তার দাবি, “কিছু দালাল ধরনের মানুষ বিদেশের হয়ে কাজ করছে এবং সামনে এসে সক্রিয় হচ্ছে। সাধারণ মানুষ তাদের চিনে গেছে।”

দিলীপ ঘোষ বলেন, “এই আন্দোলনজীবীরা বিদেশি অর্থে উসকানিমূলক কর্মকাণ্ড চালিয়ে দেশে অস্থিরতা তৈরি করতে চায়। তবে তাদের সময় শেষের দিকে। ছাত্রদের আবেগকে ব্যবহার করে তারা বারবার নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে।”

আরও পড়ুন

ইরানের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা

এ ছাড়া বিরোধী নেতাদের সমালোচনা করে তিনি Rahul Gandhi-কে নিশানা করেন। দিলীপ ঘোষ বলেন, “রাহুল গান্ধী এর আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা সম্পর্কে কী বলেছেন, তা সবাই জানে। এখন যারা বড় বড় বক্তব্য দিচ্ছেন, তাদের কোনো লজ্জা নেই। তারা অন্যের টাকায় রাজনীতি করেন এবং বিদেশি শক্তির দাবার ঘুঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছেন।”

তিনি আরও দাবি করেন, ভারতের উন্নয়ন ও ঐক্য নষ্ট করতে কিছু বিদেশি শক্তি কাজ করছে এবং তারা বিরোধী শক্তিগুলোকে ব্যবহার করছে।

ভোরের আকাশ/সু.পা

দিল্লি রাজিনীতি

শেয়ার করুন: