শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যে শর্তে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সুযোগ দেবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ মার্চ ২০২৬, ৩:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাপানের জাহাজগুলোকে পারস্য উপসাগরে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সুযোগ দিতে ইরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। 

জাপানি সংবাদমাধ্যম কিয়োদো নিউজকে শুক্রবার (২০ মার্চ) এ কথা বলেন তিনি। বিষয়টি নিয়ে জাপানের সঙ্গে ইরানের আলোচনা চলছে বলেও জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

সাক্ষাৎকারে আরাগচি বলেন, ‘আমরা প্রণালিটি বন্ধ করিনি, এটি উন্মুক্ত রয়েছে।’ তবে তিনি জোর দিয়ে বলেন, ‘তেহরান শুধু সাময়িক যুদ্ধবিরতি নয়; বরং যুদ্ধের একটি পূর্ণাঙ্গ, সমন্বিত ও স্থায়ী অবসান চায়।’

আরাগচি জানান, ইরান হরমুজ প্রণালি বন্ধ না করলেও যেসব দেশ ইরানের ওপর হামলায় জড়িত, তাদের জাহাজের ওপর বিধিনিষেধ আরোপ করেছে। তবে বর্তমান নিরাপত্তা সংকটের মধ্যেও এ গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে অন্যান্য দেশের জাহাজ চলাচলে সহায়তার প্রস্তাব দিয়েছে তেহরান।

প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের মতো দেশগুলো যদি তেহরানের সঙ্গে সমন্বয় করে, তবে তাদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরান প্রস্তুত বলে জানান আরাগচি। জাপানের অপরিশোধিত তেল আমদানির ৯০ শতাংশের বেশি আসে মধ্যপ্রাচ্য থেকে, যার বড় অংশই এ প্রণালি দিয়ে পরিবহন করা হয়।

সূত্র: দ্য গার্ডিয়ান 

হরমুজ প্রণালি

শেয়ার করুন: