শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পাকিস্তানে সব ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩ মার্চ ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

পাকিস্তানে বিদ্যমান ‘নিরাপত্তা পরিস্থিতির’ প্রেক্ষাপটে সব ধরনের ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল করার ঘোষণা দিয়েছে দেশটিতে অবস্থিত মার্কিন দূতাবাস।

ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় ইসলামাবাদ দূতাবাসসহ লাহোর ও করাচি কনস্যুলেটের সব ভিসা অ্যাপয়েন্টমেন্টও বাতিল করা হয়েছে। এই আদেশ আগামী ৬ মার্চ (শুক্রবার) পর্যন্ত কার্যকর থাকবে।

এদিকে, করাচি কনস্যুলেটে হামলা চেষ্টার সময় মার্কিন মেরিন সেনারা বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

গত রোববার করাচি কনস্যুলেটে বিক্ষোভকারীরা সীমানা প্রাচীর ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করলে অন্তত ১০ জন নিহত হন। রয়টার্সের এক প্রতিবেদনে দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়েছে, ওইদিন বিক্ষোভ দমনে মার্কিন মেরিন সেনারা সরাসরি গুলি চালিয়েছে।

তবে মেরিন সেনাদের ছোড়া গুলিতেই কেউ হতাহত হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া কনস্যুলেট রক্ষায় নিয়োজিত বেসরকারি নিরাপত্তা রক্ষী বা স্থানীয় পুলিশ সে সময় গুলি চালিয়েছিল কি না, সে বিষয়েও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

সিন্ধু প্রদেশের সরকারি মুখপাত্র সুখদেব আসারদাস হেমমানি জানিয়েছেন, নিরাপত্তা কর্মীরা গুলি চালিয়েছে, তবে তারা কোন বাহিনীর সদস্য তা নির্দিষ্ট করে বলেননি।

মূলত ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার চরম উত্তজনার জেরে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত রোববার মার্কিন-ইসরায়েলি যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে পাকিস্তানে তীব্র বিক্ষোভ শুরু হয়। এরই ধারাবাহিকতায় করাচি কনস্যুলেটে হামলার ঘটনা ঘটে।

ভোরের আকাশ/আ.র

ইরানে যৌথ হামলা

শেয়ার করুন: