শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভয়াবহ জেট ফুয়েল সংকটের মুখে ইউরোপ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্ব এক নজিরবিহীন এবং ইতিহাসের বৃহত্তম জ্বালানি সংকটের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (IEA) প্রধান ফাতিহ বিরল। লোহিত সাগর ও মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাবে ইউরোপে উড়োজাহাজের জ্বালানি বা জেট ফুয়েলের মজুত আশঙ্কাজনক হারে কমে এসেছে। বর্তমানে ইউরোপের দেশগুলোতে মাত্র ৬ সপ্তাহের জ্বালানি মজুত রয়েছে বলে জানিয়েছেন তিনি।

বার্তা সংস্থা এপি-কে দেওয়া এক সাক্ষাৎকারে ফাতিহ বিরল বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী সংঘাতের কারণে তেল সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। বিশেষ করে হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হওয়ায় বিশ্ব সম্ভবত তার ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সংকটের মুখোমুখি হতে যাচ্ছে।

তিনি সতর্ক করে বলেন, এই সরবরাহ ব্যবস্থা দীর্ঘ সময় ব্যাহত হলে খুব শীঘ্রই ইউরোপসহ বিশ্বজুড়ে বড় বড় ফ্লাইটগুলো বাতিল করা শুরু হতে পারে।

আইইএ প্রধানের মতে, এই সংকট কেবল এভিয়েশন খাতের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং বিশ্ব অর্থনীতিতে এর সুদূরপ্রসারী নেতিবাচক প্রভাব পড়বে।

তিনি আরও বলেন, পরিস্থিতি যত দীর্ঘ হবে, বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি ততটাই বাধাগ্রস্ত হবে এবং মূল্যস্ফীতি বা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। 

এর সরাসরি প্রভাব হিসেবে পেট্রোল, গ্যাস এবং বিদ্যুতের দাম কয়েক গুণ বৃদ্ধি পেতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। সূত্র: আল-জাজিরা

ভোরের আকাশ/নি

জেট ফুয়েল সংকটইউরোপ

শেয়ার করুন: