শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শর্ত ভাঙলে ভিসা ইস্যুর পরও বাতিল করে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৭ জুলাই ২০২৫, ৫:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
শর্ত ভাঙলে ভিসা ইস্যুর পরও বাতিল করে যুক্তরাষ্ট্র
শর্ত ভাঙলে ভিসা ইস্যুর পরও বাতিল করে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে ভিসা পাওয়ার পরও প্রার্থীদের নিরাপত্তা যাচাই প্রক্রিয়া শেষ হয় না। ভিসা ইস্যু হওয়ার পর যদি কোনো ব্যক্তি আইন লঙ্ঘন করেন বা ভিসার শর্ত ভঙ্গ করেন, তবে তার ভিসা বাতিল করা হতে পারে।

সোমবার (৭ জুলাই) ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে।

পোস্টে বলা হয়, যুক্তরাষ্ট্রে প্রতিটি ভিসা আবেদনকারীকে বিস্তৃত নিরাপত্তা যাচাইয়ের মধ্য দিয়ে যেতে হয়। এ প্রক্রিয়ায় আবেদনকারীর তথ্য আইন প্রয়োগকারী সংস্থা এবং সন্ত্রাসবিরোধী ডেটাবেসের সঙ্গে মিলিয়ে দেখা হয়।

যুক্তরাষ্ট্র দূতাবাস আরও জানায়, ভিসার অপব্যবহার রোধে তারা এ ধরনের সতর্কতামূলক পদক্ষেপ নিয়ে থাকে, যা যুক্তরাষ্ট্রে সবার নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক।

ভোরের আকাশ/জাআ

ভিসাযুক্তরাষ্ট্র

শেয়ার করুন: