শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে সম্পর্ক জোরদারের অঙ্গীকার কিমের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১ জুলাই ২০২৬, ২:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তিনি সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে অনুষ্ঠিত শীর্ষ বৈঠককে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে উল্লেখ করেছেন।

চীনের কমিউনিস্ট পার্টির ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রেসিডেন্ট শি জিনপিংকে পাঠানো এক শুভেচ্ছাবার্তায় কিম বলেন, বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক ধারাবাহিকভাবে উন্নত করাই পিয়ংইয়ংয়ের দৃঢ় নীতি। বুধবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এ তথ্য প্রকাশ করেছে।

বার্তায় কিম জং উন বলেন, দীর্ঘদিনের ঐতিহাসিক বন্ধন ও সমাজতান্ত্রিক আদর্শের ভিত্তিতে উত্তর কোরিয়া ও চীনের সম্পর্ককে আরও বিকশিত করতে তাদের সরকার ও ক্ষমতাসীন দল প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, সাম্প্রতিক পিয়ংইয়ং শীর্ষ বৈঠক দুই দেশের পারস্পরিক আস্থা ও বন্ধুত্ব আরও গভীর করার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করেছে।

তিনি আরও জানান, ওই বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপের তথ্য অনুযায়ী, গত ৮ ও ৯ জুন প্রেসিডেন্ট শি জিনপিং পিয়ংইয়ং সফর করেন। এটি ছিল তার শাসনামলে উত্তর কোরিয়ায় প্রথম সফর।

শি জিনপিংকে পাঠানো বার্তায় কিম আরও বলেন, উত্তর কোরিয়া ও চীনের সম্পর্ক দুই দেশের জনগণের যৌথ সম্পদ। রাষ্ট্রীয় গণমাধ্যমের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক শীর্ষ বৈঠকে দুই নেতা সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে একটি দীর্ঘমেয়াদি রূপরেখায় সম্মত হয়েছেন।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সফরকালে শি জিনপিং উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক, প্রশাসনিক ও সামরিক সহযোগিতা আরও বিস্তারের ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ছয় দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত শিশু উদ্ধার

সাম্প্রতিক বছরগুলোতে উত্তর কোরিয়া রাশিয়ার সঙ্গে সম্পর্ক উল্লেখযোগ্যভাবে জোরদার করেছে। দুই দেশ কৌশলগত প্রতিরক্ষা চুক্তিতেও সই করেছে। এর পরিপ্রেক্ষিতে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াইয়ের জন্য উত্তর কোরীয় সেনা মোতায়েনের খবরও প্রকাশিত হয়েছে।

তবে এসবের পরও উত্তর কোরিয়ার সবচেয়ে বড় অর্থনৈতিক অংশীদার হিসেবে চীনের অবস্থান অপরিবর্তিত রয়েছে। দক্ষিণ কোরিয়ার অর্থনীতি ও অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে উত্তর কোরিয়ার মোট বৈদেশিক বাণিজ্যের প্রায় ৯৮ শতাংশই চীনের সঙ্গে সম্পন্ন হয়েছে। সূত্র: আল জাজিরা

ভোরের আকাশ/সু.পা

চীন-উ. কোরিয়া

শেয়ার করুন: