শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পাকিস্তানে খনি প্রকল্পে সশস্ত্র হামলায় নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তানের একটি স্বর্ণের খনিতে ভয়াবহ সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। প্রদেশটির চাগাই জেলার একটি তামা ও সোনা খনি প্রকল্পে সশস্ত্রবাহিনীর হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। বুধবার (২২ এপ্রিল) রাতে এই হামলার ঘটনা ঘটে। 

প্রকল্পটি পরিচালনাকারী প্রতিষ্ঠান ন্যাশনাল রিসোর্সেস লিমিটেড (এনআরএল) এক বিবৃতিতে জানিয়েছে, চাগাইয়ের দারিগওয়ান সাইটে এই হামলা চালানো হয়। ঘটনার পরপরই ফ্রন্টিয়ার কোরসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন। বর্তমানে এলাকাটি নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং হামলাকারীদের ধরতে তল্লাশি অভিযান শুরু হয়েছে। কোম্পানি তাদের বিবৃতিতে সরাসরি হতাহতের সংখ্যা উল্লেখ না করলেও স্থানীয় প্রশাসন ও পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

চাগাই প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সংবাদমাধ্যমকে বলেন, হামলায় দুই নিরাপত্তা রক্ষীসহ অন্তত ৯ জন খনি কর্মী নিহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, নিহত ৯ জনের মরদেহ উদ্ধার করে দালবানদিনের প্রিন্স ফাহাদ হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, দারিগওয়ান প্রকল্পের মোট জনবলের ৯০ শতাংশই বেলুচিস্তানের স্থানীয় বাসিন্দা। প্রতিষ্ঠানটি ওই অঞ্চলের তামা, সোনা, সিসা ও দস্তা খনির সন্ধানে বড় ধরনের বিনিয়োগ ও অনুসন্ধান চালাচ্ছিল।

ভোরের আকাশ/নি

পাকিস্তান

শেয়ার করুন: