শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পাকিস্তানে বরযাত্রীবাহী অটোরিকশা খালে: নিহত ৬ শিশুসহ ১২ জন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ৯:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কোট আদ্দু জেলায় এক মর্মান্তিক দুর্ঘটনায় ছয় শিশুসহ মোট ১২ জন বরযাত্রী নিহত হয়েছেন। সোমবার রাতে বরযাত্রীবাহী একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে মুজাফফরগড় খালে পড়ে গেলে এই বিপর্যয় ঘটে।

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, সোমবার দিবাগত রাতে অতিরিক্ত যাত্রী নিয়ে তিনটি অটোরিকশা লোমার ওয়ালা থেকে বাসিত আরিনের উদ্দেশ্যে রওনা হয়েছিল। পথিমধ্যে তীব্র গতির কারণে একটি অটোরিকশার চালক নিয়ন্ত্রণ হারালে সেটি সরাসরি খালে গিয়ে পড়ে।

দুর্ঘটনাকবলিত যানটিতে মোট ২৪ জন যাত্রী চেপে বসেছিলেন। দুর্ঘটনার পর পরই তিন যাত্রী সাঁতরে তীরে উঠে স্থানীয়দের খবর দেন। পরবর্তীতে উদ্ধারকারী দল ও স্থানীয় বাসিন্দারা যৌথভাবে রাতভর উদ্ধার তৎপরতা পরিচালনা করেন।

উদ্ধার অভিযানের প্রথম দফায় ছয়জনকে জীবিত এবং তিনজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়। পরবর্তী দুই দিনব্যাপী টানা অভিযানে খালটির বিভিন্ন স্থান থেকে আরও ৯টি নিথর দেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন

নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের বৈঠক

উদ্ধারকারী দলের ইনচার্জ ওসামা জিসান নিশ্চিত করেছেন যে, মঙ্গলবার নাগাদ মোট নিহতের সংখ্যা ১২ জনে পৌঁছেছে। এখনো কয়েকজন নিখোঁজ থাকায় প্রাণহানির সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

তিনি আরও জানান, দুর্ঘটনাস্থল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরেও একজনের মরদেহ ভেসে গেছে। এছাড়া খালটির ৫, ৭ ও ১৫ কিলোমিটার দূর থেকেও কয়েকজনের লাশ উদ্ধার করা হয়েছে। ১৫ থেকে ২০ ফুট গভীর এবং ১০০ থেকে ১২০ ফুট প্রশস্ত এই খালটি মূলত স্থানীয় কৃষকরা সেচের কাজে ব্যবহার করে থাকেন। শক্তিশালী স্রোতের কারণে উদ্ধারকাজ পরিচালনায় কিছুটা বেগ পেতে হয়।

ভোরের আকাশ/এসএইচ

পাকিস্তান

শেয়ার করুন: