শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার ২১ হাজারের বেশি প্রবাসী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার ২১ হাজারের বেশি প্রবাসী
সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার ২১ হাজারের বেশি প্রবাসী

সৌদি আরবে গত এক সপ্তাহে ব্যাপক অভিযানে ২১ হাজার ৩৩৯ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আবাসন, শ্রম ও সীমান্ত আইন ভঙ্গের অভিযোগে তাদের আটক করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য প্রকাশ করে। খবর: আরব নিউজ।

প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তারদের মধ্যে ১২ হাজার ৯৫৫ জন আবাসিক আইন ভঙ্গ করেছেন। এছাড়া ৪ হাজার ১৯৮ জন অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় ধরা পড়েন এবং ৪ হাজার ১৮৬ জন শ্রম আইন লঙ্ঘনের দায়ে আটক হন।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, অবৈধভাবে প্রবেশকারীদের আশ্রয় বা পরিবহন সুবিধা প্রদান করলে দায়ীদের সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হবে। পাশাপাশি তাদের সম্পত্তি ও যানবাহন বাজেয়াপ্ত করা হবে।

আইন লঙ্ঘনকারীদের তথ্য জানাতে নাগরিকদের আহ্বান জানানো হয়েছে। এজন্য মক্কা ও রিয়াদ অঞ্চলে ৯১১ এবং অন্য সব অঞ্চলে ৯৯৬ নম্বরে কল করার সুযোগ রাখা হয়েছে।

ভোরের আকাশ//হ.র

সৌদি আরব

শেয়ার করুন: