শিরোনাম
হত্যা করা হয়েছে তাহসিফ সাউরিকে, প্রাথমিকভাবে নিশ্চিত পুলিশমাদক ও সামাজিক অবক্ষয় রোধে তরুণদের আন্দোলনের আহ্বান রাষ্ট্রপতিররাজধানীবাসীর জন্য সুখবর, ৬ রুটে একক কোম্পানির বাস চালু হচ্ছে রবিবাররোববার নতুন কাঠামোয় বেতন পাবেন সরকারি চাকরিজীবীরাফ্যাসিবাদ উত্থানের পথ বন্ধ করতে রাজনৈতিক ঐক্যই বেশি প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রীসুস্পষ্ট লঘুচাপ রূপ নিল নিম্নচাপেগাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণাআশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপহত্যা করা হয়েছে তাহসিফ সাউরিকে, প্রাথমিকভাবে নিশ্চিত পুলিশমাদক ও সামাজিক অবক্ষয় রোধে তরুণদের আন্দোলনের আহ্বান রাষ্ট্রপতিররাজধানীবাসীর জন্য সুখবর, ৬ রুটে একক কোম্পানির বাস চালু হচ্ছে রবিবাররোববার নতুন কাঠামোয় বেতন পাবেন সরকারি চাকরিজীবীরাফ্যাসিবাদ উত্থানের পথ বন্ধ করতে রাজনৈতিক ঐক্যই বেশি প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রীসুস্পষ্ট লঘুচাপ রূপ নিল নিম্নচাপেগাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণাআশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ

যুক্তরাষ্ট্রকে ‘অকল্পনীয়’ জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রকে ‘অকল্পনীয়’ জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের
যুক্তরাষ্ট্রকে ‘অকল্পনীয়’ জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য যেকোনো নতুন হামলার জবাবে ‘অকল্পনীয় ও ভৌগোলিক সীমাবদ্ধতাহীন’ পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। 

শনিবার (৩১ অক্টোবর) ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি এই নির্দেশ দেন। একই সাথে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আলি আব্দুল্লাহিও শত্রুপক্ষকে এই চরম সতর্কবার্তা পাঠান।

এক বিবৃতিতে আবদোল্লাহি বলেন, সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নির্দেশনা অনুযায়ী ইরানের সশস্ত্র বাহিনী কাজ করছে।

তিনি বলেন, শত্রুপক্ষের নতুন লক্ষ্যবস্তু ও সম্পদের একটি তালিকা আমাদের হাতে রয়েছে। সেগুলো আমাদের পরিকল্পনায় আছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কল্পনাতীত জবাবের মুখোমুখি হতে হবে। নতুন কোনো যুদ্ধের সমাপ্তি কখন হবে, তা আমরাই নির্ধারণ করব।

ইরান শত্রুপক্ষের আগে পদক্ষেপ নেওয়ার অপেক্ষায় থাকবে না বলেও জানান তিনি। আবদোল্লাহি বলেন, শত্রুতামূলক কোনো তৎপরতার আভাস পেলেই আমরা জবাব দেওয়ার সময় ও পদ্ধতি নিজেরাই ঠিক করব।

তিনি আরও বলেন, গোয়েন্দা সক্ষমতা কাজে লাগিয়ে শত্রুপক্ষের গতিবিধি ও সামরিক প্রস্তুতির ওপর নজর রাখছে ইরান। একই সঙ্গে সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকা নিয়মিত হালনাগাদ করা হচ্ছে।

আবদোল্লাহি বলেন, যেকোনো পর্যায়ে এবং যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যাব আমরা।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: