শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৯:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এর আগে কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। 

শনিবার ( ১৪ ফেব্রুয়ারি) তার দল পিটিআই সংসদ ভবনে বিক্ষোভ শুরু করে। এরপরই তাকে হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।

পাকিস্তানের স্থানীয় গণমাধ্যম জিও নিউজ এ সংবাদ প্রকাশ করেছে। এ বিষয়ে দেশটির সংসদবিষয়ক মন্ত্রী ড. তারিক ফজল চৌধুরী বলেন, সরকার কারাবন্দি ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে।

তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার আশ্বাস দেওয়ার কয়েক ঘণ্টা পরেই তিনি এই মন্তব্য করেন। তারিক ফজল জানান, সাবেক এ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যগত পরীক্ষা-নিরীক্ষা করা হবে। চক্ষু বিশেষজ্ঞদের দিয়ে বিশেষায়িত হাসপাতালে তাকে চিকিৎসাসেবা দেবে সরকার। তার স্বাস্থ্যের কথা ভেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হবে।

তিনি আরও বলেন, স্বাস্থ্যের মতো সংবেদনশীল বিষয় নিয়ে কোনো রাজনীতি করা উচিত নয়। ইমরানের স্বাস্থ্য নিয়ে ভিত্তিহীন প্রচারণা বা রাজনৈতিক ফায়দা নেওয়া ঠিক হবে না। তার বিষয়ে সরকার দায়িত্ব পালন করবে।

তবে পিটিআই দলের নেতারা পরিবার এবং ব্যক্তিগত চিকিৎসকদের পূর্ব সম্মতি ছাড়া ইমরানকে কোনো হাসপাতালে স্থানান্তরের বিষয়টি প্রত্যাখ্যান করেছে।

 

ভোরের আকাশ/আ.র

ইমরান খান

শেয়ার করুন: