শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইউক্রেন যুদ্ধ নিয়ে ত্রিপক্ষীয় আলোচনার দ্বিতীয় পর্ব আবুধাবিতে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২ ফেব্রুয়ারি ২০২৬, ২:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তাদের ত্রিপক্ষীয় আলোচনার দ্বিতীয় পর্ব আগামী বুধ ও বৃহস্পতিবার (৪ ও ৫ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজধানী আবুধাবিতে অনুষ্ঠিত হবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আজ রোববার এ খবর জানিয়েছেন।

এমন এক সময়ে এ আলোচনা হতে যাচ্ছে, যখন ইউক্রেনে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে এসেছে। এরই মধ্যে রাশিয়ার হামলার কারণে দেশটির বিদ্যুৎ সরবরাহও বিঘ্নিত হচ্ছে।

এ সংকটময় পরিস্থিতিতে রাশিয়ার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ অনুরোধে সাময়িকভাবে কার্যকর ‘বিদ্যুৎ-সংক্রান্ত হামলাবিরতি’ কত দিন টিকবে, তা নিয়ে ইউক্রেনের নাগরিকেরা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

চার বছর পূর্ণ হতে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য কিয়েভের ওপর চাপ তৈরি করছে যুক্তরাষ্ট্র। দীর্ঘ এ যুদ্ধে ইউক্রেনের নানা গুরুত্বপূর্ণ অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সম্প্রতি দেশটির বিদ্যুৎ অবকাঠামোর ওপর নতুন করে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এতে চলতি শীতে দেশটির জনজীবন তীব্র ভোগান্তিতে পড়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে গত মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্র-রাশিয়া-ইউক্রেনের কর্মকর্তারা আবুধাবিতে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠক হয়েছিল। এ বৈঠক শেষে ইউক্রেন বলেছিল, ‘কার্যকর’ আলোচনা হয়েছে।

তবে ভূখণ্ডের মতো গুরুত্বপূর্ণ প্রশ্নে কোনো অগ্রগতি হয়নি। রাশিয়া এখনো দাবি করছে, যুদ্ধবিধ্বস্ত পূর্বাঞ্চল থেকে ইউক্রেনকে আরও ভূখণ্ড ছাড়তে হবে। কিন্তু কিয়েভ তা প্রত্যাখ্যান করেছে।

আজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি লেখেন, ‘ইউক্রেন নিয়ে কার্যকর আলোচনার জন্য প্রস্তুত। আমরা চাই, আলোচনার ফলাফল যুদ্ধকে বাস্তব ও মর্যাদাপূর্ণ সমাপ্তির দিকে এগিয়ে নেবে।’

ভোরের আকাশ/নি. ব

ইউক্রেন যুদ্ধ

শেয়ার করুন: