শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বেলুচিস্তানে সেনা অভিযানে ১০ সন্ত্রাসী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ৪:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বেলুচিস্তানের বিভিন্ন এলাকায় পাকিস্তান সেনাবাহিনীর অভিযানে ১০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। নিহতদের ভারতের মদদপুষ্ট ‘ফিতনা আল হিন্দুস্তান’ ও ‘ফিতনা আল খারেজি’র সদস্য হিসেবে উল্লেখ করেছে পাকিস্তানি সেনাবাহিনী।

আইএসপিআর বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, বেলুচিস্তানে অবশিষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর সদস্যদের নির্মূল এবং তাদের অবকাঠামো ধ্বংসে যৌথ অভিযান অব্যাহত রয়েছে।

বিবৃতিতে বলা হয়, গত ৪৮ ঘণ্টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেলুচিস্তানের সুরাব ও মাস্তুং এলাকায় পৃথক অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এসব অভিযানে ১০ জন নিহত হন। এর মধ্যে সুরাব এলাকায় নিহত হয়েছেন সাতজন এবং মাস্তুংয়ে নিহত হয়েছেন আরও তিনজন।

আরও পড়ুন

নাইজেরিয়ায় সশস্ত্র ডাকাতদের ভয়াবহ হামলায় নিহত ২০

আইএসপিআর আরও জানায়, মাস্তুং এলাকা থেকে এক নারী আত্মঘাতী হামলাকারীকে আটক করা হয়েছে। পাশাপাশি সেখান থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

পাকিস্তানের দাবি, বেলুচিস্তানে সক্রিয় কিছু সশস্ত্র গোষ্ঠী ভারতের সমর্থনপুষ্ট এবং তারা খনিজ সম্পদে সমৃদ্ধ প্রদেশটিকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে তৎপর রয়েছে। তবে এসব অভিযোগ নিয়ে ভারতের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। সূত্র: দ্য ন্যাশন

ভোরের আকাশ/সু.পা

বেলুচিস্তান, সন্ত্রাসী নিহত

শেয়ার করুন: