শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টাকা না দিলে মাদক মামলায় ফাঁসিয়ে গুলির হুমকি, বরখাস্ত ৭ পুলিশ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৩ আগস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ক্ষমতার অপব্যবহার, অবৈধ আটক ও চাঁদাবাজির গুরুতর অভিযোগ উঠেছে ভারতের উত্তর প্রদেশ পুলিশের বিরুদ্ধে। রাজ্যটির বুলন্দশহরের এক দুগ্ধ ব্যবসায়ীকে থানায় আটকে রেখে মোটা অঙ্কের টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় সিকান্দারবাদ থানার তৎকালীন স্টেশন হাউজ অফিসারসহ (এসএইচও) পুলিশের ৭ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একইসঙ্গে অভিযুক্ত সব পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

যদিও ঘটনাটি গত এপ্রিল মাসের, তবে দীর্ঘ তদন্ত শেষে শুক্রবার (৩১ জুলাই) আনুষ্ঠানিকভাবে এই মামলা দায়ের করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বুলন্দশহরের রিসালদারান এলাকার বাসিন্দা সালমান পেশায় একজন দুগ্ধ ব্যবসায়ী। গত ৩০ এপ্রিল সন্ধ্যায় দোকান থেকে বাড়ি ফেরার পথে সিকান্দারবাদ এলাকার একটি টোল প্লাজায় তাকে আটক করেন অভিযুক্ত পুলিশ সদস্যরা। অভিযোগ রয়েছে, কোনো সুনির্দিষ্ট কারণ না জানিয়েই জোরপূর্বক তাকে সিকান্দারবাদ থানায় তুলে নিয়ে যাওয়া হয়।

থানায় নেওয়ার পর আটকের কারণ জানতে চাইলে সালমানকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। এমনকি অকথ্য ভাষায় গালিগালাজও করা হয়।

ভুক্তভোগী সালমানের অভিযোগ, থানায় আটকে রেখে তার কাছে ২০ লাখ রুপি চাঁদা দাবি করেন অভিযুক্ত পুলিশ সদস্যরা। তারা সাফ জানিয়ে দেন যে, এই পরিমাণ টাকা জোগাড় করতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মিথ্যা মামলা দেওয়া হবে এবং একটি সাজানো পুলিশ 'এনকাউন্টারের' মাধ্যমে তার পায়ে গুলি করা হবে।

পুলিশের এই চরম হুমকির মুখে পড়ে একপর্যায়ে পরিবারের সদস্যদের মাধ্যমে ৬ লাখ রুপি জোগাড় করে অভিযুক্তদের হাতে তুলে দেন সালমান। এরপরই তাকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। তবে মুক্তি দেওয়ার সময়ও তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং ঘটনাটি যেন কাউকে না জানানো হয়, সে বিষয়ে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়।

বুলন্দশহরের সার্কেল অফিসার দীপক কুমার গণমাধ্যমকে জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা ও তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

খুলনায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৮১

এই মামলায় অভিযুক্ত করা হয়েছে— সাব-ইন্সপেক্টর অরুণ কুমার, তৎকালীন স্টেশন হাউজ অফিসার (এসএইচও) নীরজ মালিক, কনস্টেবল যোগেশ ও এবং আরও চারজন অজ্ঞাতপরিচয় পুলিশ সদস্যকে।

অভিযোগের সত্যতা যাচাইয়ে টোল প্লাজা ও সিকান্দারবাদ থানার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া আসামিদের বিরুদ্ধে স্বেচ্ছায় আঘাত করা, চাঁদাবাজি, বেআইনিভাবে আটক রাখা, শান্তিভঙ্গের উদ্দেশ্যে ইচ্ছাকৃত অপমান এবং প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা রুজু করা হয়েছে।

ভোরের আকাশ/এনউব

হুমকি

শেয়ার করুন: