শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দিল্লিতে ইরানি রাষ্ট্রদূতকে তলব

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ১:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে ভারতের পতাকাবাহী দুটি অপরিশোধিত তেলবাহী জাহাজে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার (১৮ এপ্রিল) এই হামলার ঘটনা ঘটে বলে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি দিল্লিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতহালিকে তলব করেন। বৈঠক চলাকালীন মিশ্রি হরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে গুলি চালানোর ঘটনায় ভারতের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করেন। একইসঙ্গে তিনি এই উদ্বেগের বিষয়টি জরুরি ভিত্তিতে ইরান সরকারকে জানানোর জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ করেন।

বিবৃতিতে আরও বলা হয়, ভারত অভিমুখে আসা জাহাজগুলোর জন্য হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতের প্রক্রিয়াটি যেন দ্রুততম সময়ের মধ্যে স্বাভাবিক এবং নিরাপদ করা হয়, তা নিশ্চিত করতে রাষ্ট্রদূতকে আহ্বান জানানো হয়েছে।

বর্তমানে ওই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলেও ভারতের পক্ষ থেকে সমুদ্রপথে নিরাপদ পণ্য পরিবহন নিশ্চিত করার ওপর জোর দেওয়া হচ্ছে। সূত্র: দ্য গার্ডিয়ান।

ভোরের আকাশ/নি

দিল্লি

শেয়ার করুন: