শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

স্পেনে ঐতিহ্যবাহী ষাঁড় দৌড়, শেষ দিনেই আহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ৪:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

স্পেনের পামপ্লোনায় অনুষ্ঠিত ঐতিহ্যবাহী সান ফারমিন উৎসবের শেষ দিনের ষাঁড় দৌড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন ষাঁড়ের শিংয়ের আঘাতে গুরুতর আহত হলেও বর্তমানে তারা স্থিতিশীল অবস্থায় রয়েছেন। আর এবারের পুরো উৎসবজুড়ে আহতের সংখ্যা ৬০ জনেরও বেশি।

স্পেনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার অনুষ্ঠিত শেষ দিনের দৌড় শেষে আহতদের মধ্যে সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে একজনের ঊরুতে এবং অন্যজনের বুকে ষাঁড়ের শিং বিদ্ধ হয়। বাকি আহতরা মূলত পা, হাত ও মাথায় বিভিন্ন ধরনের আঘাত পেয়েছেন।

স্বাস্থ্য কর্মকর্তারা জানান, আগের কয়েক দিনের দৌড়ে আহত হওয়া আরও কয়েকজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সোমবারের দৌড়ে আহত ২৫ বছর বয়সী এক ব্যক্তি, শনিবার ষাঁড়ের গুঁতায় আহত ৩০ বছর বয়সী একজন, নিতম্ব ভেঙে যাওয়া ৬৩ বছর বয়সী একজন এবং শুক্রবারের দৌড়ে ফুসফুসে আঘাতপ্রাপ্ত ৬৫ বছর বয়সী আরেক ব্যক্তি। দুর্ঘটনা মোকাবিলায় ৮৭৫ মিটার দীর্ঘ দৌড়পথজুড়ে ১৭টি প্রাথমিক চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হয়। 

আরও পড়ুন

ইয়েমেনে সামরিক অভিযানে সৌদিকে ট্রাম্পের সমর্থন

এর মধ্যে ৯টি মেডিকেল পোস্টে চিকিৎসক, নার্স ও জরুরি সেবাকর্মীরা দায়িত্ব পালন করেন। পাশাপাশি আটটি সহায়তা কেন্দ্রে প্রশিক্ষিত উদ্ধারকর্মীরা প্রস্তুত ছিলেন।

মঙ্গলবারের দৌড়ের মধ্য দিয়ে ২০২৬ সালের সান ফারমিন উৎসব আনুষ্ঠানিকভাবে শেষ হয়। এবারের উৎসবে মোট ৬০ জনের বেশি মানুষ আহত হন। তাদের মধ্যে তিনজন ষাঁড়ের শিংয়ের আঘাতে আহত হয়েছেন। প্রতি বছর ৬ থেকে ১৪ জুলাই পর্যন্ত স্পেনের পামপ্লোনায় অনুষ্ঠিত হয় সান ফারমিন উৎসব। তবে উৎসবের সবচেয়ে আকর্ষণীয় আয়োজন হলো ৭ থেকে ১৪ জুলাই প্রতিদিন সকালে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী ‘রানিং অব দ্য বুলস’ বা ষাঁড় দৌড়, যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো মানুষ অংশ নেন।

ভোরের আকাশ/এম

স্পেন

শেয়ার করুন: