৯ ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল

গাজা উপত্যকা থেকে আটক ৯ জন ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। আন্তর্জাতিক রেড ক্রস কমিটির সহায়তায় তাদের মুক্তি দেওয়া হয়েছে বলে জানায় সংবাদ মাধ্যম আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তিপ্রাপ্তদের সরাসরি মধ্য গাজার দেইর আল-বালাহ শহরের আল-আকসা মার্টার্স হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে চিকিৎসকরা তাদের শারীরিক অবস্থা পরীক্ষা করছেন।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের সময় এই হাসপাতালটি বহু মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দিকে গ্রহণ করেছে। তাদের অনেকেরই শারীরিক নির্যাতনের কারণে চিকিৎসার প্রয়োজন হয়েছে।
ইসরায়েলের হেফাজতে থাকা ফিলিস্তিনিদের মধ্যে হাজারো ব্যক্তি ২০০২ সালের ‘আনলফুল কমব্যাট্যান্টস বা বেআইনি যোদ্ধা’ আইন অনুযায়ী আটক রয়েছেন। এই আইনের আওতায় কোনো ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট অপরাধের প্রমাণ না থাকলেও, তাকে হামাসের মতো ইসরায়েলের দৃষ্টিতে ‘অবৈধ’ ঘোষিত কোনো সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহ করে আটক রাখা যায়।
ভোরের আকাশ/এম