শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাজায় ১ বিলিয়ন ডলারের সহায়তা তহবিল দেবে ইইউ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ৭:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইসরায়েলের সামরিক অভিযানে ক্ষতিগ্রস্ত গাজা উপত্যকার পুনরুদ্ধার এবং জরুরি মানবিক সহায়তার জন্য প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ একটি বড় তহবিল ঘোষণা করেছে ইউরোপীয় কমিশন।

‘টিম গাজা ইনিশিয়েটিভ’ নামে এই উদ্যোগের আওতায় ১৫টি অংশীদার দেশের সহযোগিতায় ৮৮ কোটি ৩৬ লাখ ইউরোর একটি তহবিল গঠন করা হয়েছে। এর মূল্য প্রায় ১ বিলিয়ন (১০০ কোটি) মার্কিন ডলারের সমান। খবর আরব নিউজের। সোমবার (১৩ জুলাই) ব্রাসেলসে অনুষ্ঠিত ফিলিস্তিন দাতা গোষ্ঠীর উচ্চপর্যায়ের বৈঠকে এ ঘোষণা দেওয়া হয়।

আরও পড়ুন

হরমুজে আবারও নৌ অবরোধের ঘোষণা ট্রাম্পের

ইউরোপীয় কমিশনের এক বিবৃতিতে বলা হয়েছে, এই তহবিলের অর্থ গাজার চলমান ও ভবিষ্যৎ পুনর্বাসন কার্যক্রমে সরাসরি ব্যয় করা হবে। এর মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত এলাকার অবকাঠামো পুনর্গঠন এবং ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

ইসরায়েলের দীর্ঘদিনের সামরিক অভিযানে গাজার বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অসংখ্য পরিবার ঘরবাড়ি হারিয়ে এখনো ধ্বংসপ্রাপ্ত ভবনের পাশে অস্থায়ী তাঁবুতে মানবেতর জীবন কাটাচ্ছে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের এই আর্থিক সহায়তা গাজার মানুষের খাদ্য, আশ্রয় ও অন্যান্য মৌলিক চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসঙ্গে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটির পুনরুদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম আরও গতি পাবে বলে আশা করা হচ্ছে।

ভোরের আকাশ/এম

ইইউ

শেয়ার করুন: