শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট মোকাবিলায় শ্রীলঙ্কায় সাপ্তাহিক ছুটি ৩ দিন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ২:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় ভিন্নধর্মী পদক্ষেপ গ্রহণ করেছে শ্রীলঙ্কা। প্রতি বুধবার সরকারি ছুটি ঘোষণা করেছে দেশটি।

মঙ্গলবার (১৭ মার্চ) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

এমন সিদ্ধান্ত নেওয়ার ফলে দেশটিতে আপাতত সাপ্তাহিক ছুটি দাঁড়াচ্ছে ৩ দিন।

সোমবার (১৭ মার্চ) কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি বৈঠকে প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েক বলেন, ‘চলমান সংঘাতে সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিতে হবে আমাদের। আশা করছি, এই সংকট কাটিয়ে উঠতে সক্ষম হবো।'

হরমুজ প্রণালীতে তেলের প্রবাহ বন্ধ হওয়ার কারণে এশিয়ার অন্যান্য দেশগুলোও জ্বালানি সাশ্রয়ী পদক্ষেপ গ্রহণ করেছে। থাইল্যান্ডে এসি ব্যবহারের ওপর সীমাবদ্ধতা, মিয়ানমারে যানবাহন ব্যবহার একদিন পরপর, বাংলাদেশে বিশ্ববিদ্যালয় ছুটি এগিয়ে আনা এবং পরিকল্পিত লোডশেডিং প্রবর্তন, ফিলিপাইনে সরকারি দপ্তরে কাজের ঘর থেকে বাধ্যতামূলক, ভিয়েতনামে গণপরিবহন ও বাইসাইকেল ব্যবহার উৎসাহিত করা হচ্ছে।

শ্রীলঙ্কার নতুন চার-দিনের সরকারি নিয়ম স্কুল ও বিশ্ববিদ্যালয়েও প্রযোজ্য হবে, স্বাস্থ্য ও জরুরি সেবা প্রদানের প্রতিষ্ঠানগুলো বাদ। চালকদের জন্য ন্যাশনাল ফুয়েল পাসের মাধ্যমে জ্বালানি তেলের রেশনিং ব্যবস্থা চালু করা হয়েছে, যা কিছু মানুষকে অসন্তোষের মধ্যে ফেলেছে।

গত মাসে ইরান ও ইসরায়েলের সংঘাত শুরু হওয়ার পর তেলের দাম আকাশচুম্বী হয়ে প্রতি ব্যারেল প্রায় ১০০ ডলারের কাছাকাছি পৌঁছেছে।

এদিকে বাংলাদেশে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলোতে রমজানের ছুটি এগিয়ে আনা হয়েছে এবং দেশজুড়ে পরিকল্পিত লোডশেডিং বা ব্ল্যাকআউট প্রবর্তন করা হয়েছে। এছাড়া ফিলিপাইনে কিছু সরকারি দপ্তরে কর্মীদের সপ্তাহে অন্তত একদিন বাসা থেকে কাজ করা বাধ্যতামূলক করা হয়েছে।

পাশাপাশি প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র সরকারি খাতে সব ধরনের অপ্রয়োজনীয় ভ্রমণ নিষিদ্ধ করেছেন। ভিয়েতনামে নাগরিকদের জ্বালানি সাশ্রয়ে ঘরে থাকার জন্য জোরালোভাবে উৎসাহিত করছে সরকার। এছাড়াও জনগণকে বাইসাইকেল চালানো, কারপুল করা, গণপরিবহন ব্যবহার এবং ‘অপ্রয়োজনে ব্যক্তিগত যানবাহনের ব্যবহার সীমিত করার’ আহ্বান জানানো হয়েছে।

ভোরের আকাশ/আ.র

জ্বালানি সংকট

শেয়ার করুন: