শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গরু জবাই নিষেধাজ্ঞা স্থগিত, স্বস্তিতে তামিলনাড়ুর বাসিন্দারা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ৪:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের সুপ্রিম কোর্ট তামিলনাড়ুতে ঈদুল আজহাসহ অন্যান্য দিন গরু ও বাছুর জবাইয়ের ওপর মাদ্রাজ হাইকোর্টের আরোপিত নিষেধাজ্ঞা স্থগিত করেছেন। একই সঙ্গে সর্বোচ্চ আদালত বলেছেন, হাইকোর্টের আগের নির্দেশে সংশোধনের প্রয়োজন রয়েছে।

সোমবার (১৩ জুলাই) দেওয়া এ আদেশের মাধ্যমে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের নেতৃত্বাধীন তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে) সরকারের করা আপিল প্রাথমিকভাবে গ্রহণযোগ্যতা পায়।

এর আগে গত ২৭ মে মাদ্রাজ হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ ১৯৭৬ সালের একটি সরকারি আদেশের ভিত্তিতে রাজ্যজুড়ে গরু জবাই নিষিদ্ধ করার নির্দেশ দেয়। পরে ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে তামিলনাড়ু সরকার।

আপিলে রাজ্য সরকারের আইনজীবীরা যুক্তি দেন, বিদ্যমান আইনে নির্দিষ্ট শর্তে ও নির্দিষ্ট শ্রেণির গবাদিপশু জবাইয়ের অনুমতি রয়েছে। ফলে সম্পূর্ণ নিষেধাজ্ঞা বর্তমান আইনি কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক।

মাদ্রাজ হাইকোর্টের বেঞ্চে বিচারপতি জি.আর. স্বামীনাথন ও বিচারপতি ভি. লক্ষ্মীনারায়ণন ১৯৭৬ সালের সরকারি আদেশের আলোকে গবাদিপশু সংরক্ষণ, দুধ উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতির স্বার্থে নিষেধাজ্ঞার পক্ষে মত দেন। রায়ে ভারতীয় সংবিধানের ৪৮ নম্বর অনুচ্ছেদ এবং ভারতীয় সংস্কৃতিতে গরুর বিশেষ মর্যাদার বিষয়ও উল্লেখ করা হয়।

তবে হাইকোর্টের এ সিদ্ধান্তের বিরোধিতা করে সংখ্যালঘু ও স্থানীয় বিভিন্ন সংগঠন জানায়, তামিলনাড়ুতে মুসলিমসহ বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক ঐতিহ্যের অংশ হিসেবে পশু কোরবানির প্রচলন রয়েছে। তাদের মতে, লাইসেন্সপ্রাপ্ত কসাইখানায় জবাইয়ের বিধান থাকলেও সম্পূর্ণ নিষেধাজ্ঞা বাস্তবসম্মত নয়।

রাজ্য সরকারও আদালতে জানায়, তামিলনাড়ুতে গবাদিপশু সংরক্ষণ ও কসাইখানা পরিচালনা সংক্রান্ত আইন থাকলেও সেখানে সম্পূর্ণ গরু জবাই নিষিদ্ধ করার কোনো বিধান নেই।

সূত্র: এনডিটিভি

ভোরের আকাশ/এনএ

তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনভারতীয় গরু জব্দ

শেয়ার করুন: