ইউক্রেনের বিদ্যুৎ গ্রিডে রাশিয়ার হামলা, শান্তি আলোচনার আগে তীব্র আঘাত

নতুন দফার শান্তি আলোচনার আগে রাশিয়ান বাহিনী ইউক্রেনের বিদ্যুৎ গ্রিডে ওপর ব্যাপক হামলা চালিয়েছে। এতে তিনজন জ্বালানি কর্মী নিহত হয়েছেন এবং হাজার হাজার মানুষ বিদ্যুৎ ও তাপ সরবরাহ থেকে বঞ্চিত হয়েছেন বলে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) কর্মকর্তারা জানিয়েছেন।
প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ১২টি অঞ্চলে রাতভর চালানো এই হামলার নিন্দা জানান। যুক্তরাষ্ট্র-সমর্থিত ত্রিপক্ষীয় আলোচনা, যেখানে কিয়েভ ও মস্কো অংশ নেওয়ার কথা, তার কয়েক ঘণ্টা আগেই এই হামলা হয় জেনেভায়।
জেলেনস্কি এক্স-এ (সাবেক টুইটার) লিখেছেন, “এটি ছিল সমন্বিত হামলা, বিশেষভাবে আমাদের জ্বালানি খাতে সর্বোচ্চ ক্ষতি করার জন্য পরিকল্পিত।” তিনি বলেন, কূটনীতিকে অবশ্যই “ন্যায়বিচার ও শক্তির” সমর্থন পেতে হবে।
রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করার পর থেকে চলতি শীত মৌসুমে প্রায়ই ইউক্রেনের জ্বালানি স্থাপনাগুলোতে হামলা চালিয়ে আসছে, যার ফলে বিদ্যুৎ ও তাপ সরবরাহ ব্যাহত হয়েছে।
ইউক্রেনের উপ-জ্বালানি মন্ত্রী জানান, সামনের সারির এলাকা স্লোভিয়ানস্ক বিদ্যুৎকেন্দ্রের কাছে একটি গাড়িতে রাশিয়ান ড্রোন হামলায় তিন কর্মী নিহত হন। এই এলাকা শান্তিচুক্তির বিনিময়ে মস্কো কিয়েভের কাছ থেকে ছাড় চাইছে।
দেশটির কৌশলগত কৃষ্ণসাগরীয় বন্দরনগরী ওডেসায় বিদ্যুৎ সরবরাহ অবকাঠামো “অত্যন্ত গুরুতর” ক্ষতির সম্মুখীন হয়েছে বলে জানিয়েছে বেসরকারি জ্বালানি কোম্পানি DTEK।
কোম্পানিটি সামাজিক মাধ্যমে জানিয়েছে, “সরঞ্জাম পুনরায় সচল করতে মেরামতে দীর্ঘ সময় লাগবে।”
উপ-জ্বালানি মন্ত্রী আরতেম নেকরাসভ জানান, হামলার ফলে পাঁচটি অঞ্চলে বাড়িঘরে বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে। এছাড়া রাশিয়া সীমান্তসংলগ্ন উত্তরাঞ্চলীয় আঞ্চলিক রাজধানী সুমি ও ওডেসায় তাপ সরবরাহেও বিঘ্ন ঘটেছে।
ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়া প্রায় ৪০০টি ড্রোন ও ২৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর বেশিরভাগই ভূপাতিত করা হয়েছে, তবে ১৩টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
ভোরের আকাশ/তা.কা