শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সংসদ ভেঙে জাতীয় নির্বাচনের পথে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ৫:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইসরায়েলের সংসদ ভেঙ্গে ২৭ অক্টোবর জাতীয় নির্বাচনের প্রস্তিুতি চলছে বলে মঙ্গলবার (১৪ জুলাই) দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়েছে। সূত্র জানায়, আগামী শুক্রবার (১৭ জুলােই) তাদের সংসদীয় কার্যক্রম ভেঙ্গে দেয়া হবে। ব্রিটিশ সংবাদমাধ্যমটি বলেছে, ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলে হামলা চালানোর পর প্রথমবারের মতো জাতীয় নির্বাচন আয়োজন করতে যাচ্ছে ইসরায়েল। এরমাধ্যমে যুদ্ধাপরাধে অভিযুক্ত বেঞ্জামিন নেতানিয়াহুর জোট সরকারের জনপ্রিয়তা যাচাই হবে।

নেতানিয়াহুর দল সর্বশেষ নির্বাচনে একক দল হিসেবে সর্বোচ্চ আসনে জয় পায়। তবে সরকার গঠনের জন্য নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় তাকে জোট করতে হয় উগ্র ডানপন্থিদের সঙ্গে। এরমাধ্যমে নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে উগ্রপন্থি সরকার গঠন হয়। যাদের লক্ষ্যই ছিল ফিলিস্তিনিদের ভূমি দখল ও তাদের অধিকার থেকে বঞ্চিত করা।

ইসরায়েলের সংসদ নেসেট হিসেবে পরিচিত। সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বলেছে, নেসেটের আর অল্প কিছু অধিবেশন রয়েছে। তাই আগামী শুক্রবারই নেসেট ভেঙে দেওয়া হবে।

তবে এর আগেই নেতানিয়াহুর জোট সরকার কিছু বিতর্কিত আইন পাস করানোর চেষ্টা করছে। যেন নির্বাচনে তারা সাধারণ মানুষের ভোট পেতে পারে।

আরও পড়ুন

ইরানের রাষ্ট্রদূতকে তলব করল ভারত

এছাড়া পশ্চিমতীরে ফিলিস্তিনিদের ভূখণ্ড দখল করে নির্বাচনের আগ পর্যন্ত নতুন নতুন অবৈধ বসতি স্থাপন বেড়ে যেতে পারে। এরফলে ফিলিস্তিনিদের ওপর সহিংসতা বাড়বে বলে সংবাদমাধ্যমটি জানিয়েছে।

বিভিন্ন জরিপ বলছে, এবারের নির্বাচনের মাধ্যমে ৭৬ বছর বয়সী নেতানিয়াহু প্রধানমন্ত্রিত্ব হারাবেন। যদিও এরআগে জরিপকে ভুল প্রমাণিত করে তিনি ক্ষমতায় এসেছিলেন। সূত্র: দ্য গার্ডিয়ান

ভোরের আকাশ/সু.পা

ইসরায়েলের পার্লামেন্ট

শেয়ার করুন: