শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিপুল সোনা ও কোটি ডলার জব্দ, শীর্ষ প্রসিকিউটরের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় দুর্নীতি বিরোধী অভিযানে বড় চমক। দেশটির শীর্ষ দুর্নীতি তদন্তকারী প্রসিকিউটর ফেব্রি আদ্রিয়ানসাহ পদত্যাগ করেছেন, তার বিরুদ্ধে তদন্তের সময় পুলিশ উদ্ধার করেছে বিপুল পরিমাণ সোনার বার ও নগদ অর্থ।

পুলিশ জানিয়েছে, অভিযানে ৭৪ কেজি সোনার বার এবং বিভিন্ন মুদ্রায় প্রায় ২ কোটি ডলার সমমূল্যের নগদ অর্থ জব্দ করা হয়েছে।

ইন্দোনেশিয়ার অ্যাটর্নি জেনারেলের কার্যালয় শনিবার (১১ জুলাই) জানায়, বিশেষ অপরাধ বিভাগের প্রধান প্রসিকিউটর ফেব্রি আদ্রিয়ানসাহ ‘আইন প্রয়োগের ক্ষেত্রে সততা, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখতে’ পদত্যাগ করেছেন।

তবে এখন পর্যন্ত ফেব্রির বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি। তিনি এর আগে নিজের বিরুদ্ধে কোনো অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেছিলেন, বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় কেন তাকে তদন্তের আওতায় আনা হয়েছে, তা তিনি বুঝতে পারছেন না।

পুলিশ ৮ ও ৯ জুলাই জাকার্তা, দক্ষিণ টাঙ্গেরাং ও বোগোর এলাকায় অন্তত ১২টি স্থানে অভিযান চালায় এবং ১৫ জনের সাক্ষাৎকার নেয়। তদন্তটি জড়িত বিদ্যুৎ খাতে দুর্নীতি ও নিম্নমানের কয়লা সরবরাহের অভিযোগের সঙ্গে।

আরও পড়ুন

ভারতে ‘আয়রন ডোম’ ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা করছে ইসরাইল

অভিযানের সঙ্গে রাষ্ট্রীয় বীমা প্রতিষ্ঠান আসাবরি ও বিলুপ্ত জীবন বীমা প্রতিষ্ঠান জিয়াস্রায়া-এর বড় আর্থিক কেলেঙ্কারির যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, উদ্ধার করা অর্থের মধ্যে ছিল ইন্দোনেশিয়ান রুপিয়া, মার্কিন ডলার, সিঙ্গাপুর ডলার ও সৌদি রিয়াল।

৫৮ বছর বয়সী ফেব্রি ২০২২ সালে বিশেষ অপরাধ বিভাগের প্রধান প্রসিকিউটর হন। দীর্ঘ কর্মজীবনে তিনি ইন্দোনেশিয়ার বেশ কয়েকটি আলোচিত দুর্নীতি মামলার দায়িত্বে ছিলেন। তার পদত্যাগ দেশটির দুর্নীতিবিরোধী ব্যবস্থায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সূত্র: আলজাজিরা

ভোরের আকাশ/এম

প্রসিকিউটরের পদত্যাগ

শেয়ার করুন: