ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ মার্কিন জাহাজকে

যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী দিয়ে ভ্রমণরত মার্কিন পতাকাবাহী জাহাজগুলোকে ইরানের জলসীমার কাছাকাছি না যাওয়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি, ইরানি বাহিনীকে জাহাজে ওঠার অনুমতি না দিতে ক্যাপ্টেনদের সতর্ক করা হয়েছে।
সোমবার এই নির্দেশিকা জারি করেছে মার্কিন নৌ প্রশাসন, যা ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এসেছে। নির্দেশিকায় বলা হয়েছে, হরমুজ প্রণালী অতিক্রমের সময় মার্কিন বাণিজ্যিক জাহাজগুলোকে পূর্ব দিকে যাত্রা করার সময় ওমানের আঞ্চলিক সমুদ্রের নিকটবর্তী এলাকায় যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
পারমাণবিক কর্মসূচি ইস্যুতে শুক্রবার ওমানে যুক্তরাষ্ট্র-ইরানের পরোক্ষ আলোচনার পর এসব পদক্ষেপ নিল ট্রাম্প প্রশাসন। এর আগে, জানুয়ারিতে হরমুজ প্রণালীতে নৌ মহড়া পরিচালনা করে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
ভোরের আকাশ/এনএস