শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভারতে তীর্থযাত্রীবাহী গাড়ি উল্টে নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৮ সেপ্টেম্বর ২০২৬, ১:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ জনের বেশি।

রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় পরিধি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সোমবার পুলিশ এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানায়, রাজস্থানের বাগাড় ধাম থেকে উত্তরপ্রদেশের বদায়ুঁ ফিরছিলেন তীর্থযাত্রীরা। তাদের বহনকারী গাড়িতে ছিলেন বদায়ুঁর ৩২ জন তীর্থযাত্রী। রাত প্রায় ১টার দিকে বাগপত জেলার খেকড়া কোতওয়ালি এলাকার বাসি ও বড়া গ্রামের মাঝামাঝি স্থানে দুর্ঘটনাটি ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, দ্রুতগতিতে চলার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝের বিভাজকে ধাক্কা মারে। এরপরই গাড়িটি উল্টে যায়। মুহূর্তের মধ্যে গাড়ির ভেতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর অনেকেই সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন।

স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পুলিশ ও জরুরি উদ্ধারকাজে যুক্ত কর্মীরাও পরে সেখানে পৌঁছান। এসময় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। গুরুতর আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে আরও কয়েকজনের মৃত্যু হয়। নিহতদের পরিচয় শনাক্ত করার কাজ চলছে।

আরও পড়ুন

সরকারি দায়িত্ব পালন করতে পারবেন না হ্যারি-মেগান

 দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর বদায়ুঁতে নিহত ও আহতদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনেরা হাসপাতাল ও প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছেন।

পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে। গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারিয়েছিলেন কি না, নাকি অন্য কোনো কারণে দুর্ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

ভোরের আকাশ/এম

শেয়ার করুন: