শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আফগানিস্তানে ট্রাক উল্টে ২২ শরণার্থী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১ জুন ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পাকিস্তান থেকে নিজ দেশে ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২২ জন আফগান শরণার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন। শনিবার (৩০ মে) পূর্ব আফগানিস্তানের লাগমান প্রদেশে কাবুল ও নানগারহারকে সংযুক্তকারী প্রধান মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আবদুল মালিক নিয়াজাই জানান, নিহতদের মধ্যে অন্তত ১০ জন শিশু এবং ৫ জন নারী রয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে নানগারহারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাদেশিক জনস্বাস্থ্য পরিচালক আমিনুল্লাহ শরিফের ভাষ্য অনুযায়ী, চালক ঘুমিয়ে পড়ায় ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। পরে সেটি সড়ক থেকে ছিটকে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই বহু হতাহতের ঘটনা ঘটে।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান ও ইরান থেকে লাখো আফগান নাগরিক নিজ দেশে ফিরে গেছেন। তাদের অনেকেই দীর্ঘদিন ধরে প্রতিবেশী দেশগুলোতে বসবাস ও কাজ করছিলেন। ফেরার পথে এমন দুর্ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

এদিকে, একই অঞ্চলে আরেকটি দুর্ঘটনার খবর পাওয়া গেছে। শুক্রবার রাতে পূর্ব আফগানিস্তানের নুরিস্তান প্রদেশে একটি গাড়ি সড়ক থেকে ছিটকে নদীতে পড়ে যায়। এতে চালক আহত হন এবং চার যাত্রী নিখোঁজ হন।

প্রাদেশিক প্রশাসন জানিয়েছে, নিখোঁজদের উদ্ধারে উদ্ধারকর্মীরা অভিযান চালিয়ে যাচ্ছেন।

বিশেষজ্ঞদের মতে, আফগানিস্তানে জরাজীর্ণ সড়ক অবকাঠামো, যানবাহনের অনুপযুক্ত অবস্থা এবং ট্রাফিক আইন অমান্যের কারণে প্রায়ই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটছে। তথ্যসূত্র: এনডিটিভি

আরও পড়ুন

দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি

 


ভোরের আকাশ/ইউএম

 

আফগানিস্তানে সড়ক দুর্ঘটনা

শেয়ার করুন: