শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইরানের সামরিক স্থাপনায় ইসরায়েলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৮ জুন ২০২৬, ২:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলা প্রতিহত করতে সঙ্গে সঙ্গে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে ইরান। সোমবার (৮ জুন) এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, তাদের বিমানবাহিনী কিছুক্ষণ আগে তেহরানে একটি বিস্তৃত সামরিক অভিযান সম্পন্ন করেছে।

আইডিএফের দাবি, এই অভিযানে কয়েক ডজন যুদ্ধবিমান অংশ নেয়। হামলার লক্ষ্য ছিল ইরানের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অবকাঠামো ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

বিবৃতিতে আরও বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল, সেই সময় ইরান ক্ষতিগ্রস্ত প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্গঠন ও মেরামতের কাজ শুরু করে। সোমবারের হামলায় মূলত সেই পুনর্গঠিত স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে আইডিএফ।

আরও পড়ুন

ইরানের হামলায় জরুরি বৈঠক ডাকলেন নেতানিয়াহু

বিবৃতিতে বলা হয়, “সম্প্রতি ইরানের বিভিন্ন এলাকায় নতুন করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। ‘অপারেশন রোরিং লায়ন’-এর সময় ক্ষতিগ্রস্ত রাডার ও প্রতিরক্ষা সক্ষমতা পুনরুদ্ধারের অংশ হিসেবে এসব ব্যবস্থা স্থাপন করা হয়েছিল। আজকের অভিযানে সেই অবকাঠামোগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে সংশ্লিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ধ্বংস হয়েছে।”

তবে হামলায় ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ কিংবা হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি ইরান। সূত্র: টাইমস অব ইসরায়েল

ভোরের আকাশ/সু.পা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা

শেয়ার করুন: