শিরোনাম
৩০ নভেম্বরের পর কলকাতা-শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টারে আবেদন না করার অনুরোধতুরস্কে ১০ হাজার রোহিঙ্গা পুনর্বাসন করতে চায় মালয়েশিয়াপোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সিপিডির প্রস্তাবে বিজিএমইএর আপত্তি১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রীগোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান: আইজিপিকক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যুআন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমারপুত্রসন্তানের মা হলেন সামান্থা৩০ নভেম্বরের পর কলকাতা-শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টারে আবেদন না করার অনুরোধতুরস্কে ১০ হাজার রোহিঙ্গা পুনর্বাসন করতে চায় মালয়েশিয়াপোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সিপিডির প্রস্তাবে বিজিএমইএর আপত্তি১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রীগোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান: আইজিপিকক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যুআন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমারপুত্রসন্তানের মা হলেন সামান্থা

বিচ্ছেদের ১০ বছর পর সম্পর্ক জোড়া লাগাচ্ছে ইইউ-যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
বিচ্ছেদের ১০ বছর পর সম্পর্ক জোড়া লাগাচ্ছে ইইউ-যুক্তরাজ্য
বিচ্ছেদের ১০ বছর পর সম্পর্ক জোড়া লাগাচ্ছে ইইউ-যুক্তরাজ্য

ব্রেক্সিট গণভোটের ১০ বছর পর, শুক্রবার (২০ নভেম্বর) বেলজিয়ামের ব্রাসেলসে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সম্পর্ক পুনর্গঠনের একটি ঐতিহাসিক সমঝোতায় পৌঁছেছে।

উভয় পক্ষ তরুণদের যাতায়াত প্রকল্প, খাদ্য ও উদ্ভিদ স্বাস্থ্য চুক্তি এবং কার্বন নিঃসরণ বাণিজ্য ব্যবস্থা যুক্ত করার সময়সীমায় একমত হয়েছে। বার্নহামের মতে, এই চুক্তিগুলো ব্রিটেনের অর্থনীতিতে ০.৫ শতাংশ প্রবৃদ্ধি আনতে পারে। প্রাণী ও উদ্ভিদ পণ্যের বাণিজ্য সহজ করার চুক্তিটি অর্থনীতিতে প্রায় ৫.১ বিলিয়ন পাউন্ড যোগ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। কার্বন বাণিজ্য যুক্ত হওয়ায় ইস্পাতের মতো পণ্যে সীমান্ত কার্বন শুল্ক ছাড় মিলবে, আর তরুণদের যাতায়াত প্রকল্পে এক লাখ তরুণ-তরুণী তিন বছর পর্যন্ত বসবাস ও কাজের সুযোগ পাবেন।

তবে সম্পর্ক পুরোপুরি ঝালাই করতে আরও মাস বা বছরব্যাপী আলোচনা চলবে। ইইউতে ফেরার সম্ভাবনা নিয়ে বার্নহাম সব বিকল্প খোলা রাখার কথা বললেও তা এখনই ঘটছে না বলে স্পষ্ট করেছেন। এদিকে চুক্তির খবরে রিফর্ম ইউকে নেতা নাইজেল ফারাজ বার্নহামকে ‘সরল’ আখ্যা দিয়ে ইইউর চাপে পড়ার অভিযোগ তুলেছেন।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: