শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইরানকে সহায়তার অভিযোগ

মার্কিন নিষেধাজ্ঞায় আরও ১০ ব্যক্তি-প্রতিষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১০ মে ২০২৬, ৩:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত


ইরানকে সহায়তার অভিযোগ
মার্কিন নিষেধাজ্ঞায় আরও ১০ ব্যক্তি-প্রতিষ্ঠান
খবর সংযোগ ডেস্কইরান সংবাদ
প্রকাশ : ১০ মে ২০২৬, ০৩:১৯ এএমআপডেট : ১০ মে ২০২৬, ০৩:১৯ এএম

ছবি : সংগৃহীত
ইরানের সামরিক বাহিনীর জন্য অস্ত্র ও শাহেদ ড্রোন তৈরির কাঁচামাল সংগ্রহে সহায়তার অভিযোগে ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র সংবাদ

শনিবার ( ৯ মে ) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নিষেধাজ্ঞার আওতায় আনা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো ইরানের সামরিক সরঞ্জাম সংগ্রহকারী একটি আন্তর্জাতিক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত।

রাত পোহালেই মুখ্যমন্ত্রীর শপথ নেবেন বিজয়
নিষেধাজ্ঞাপ্রাপ্ত প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে চীনভিত্তিক ইউশিতা সাংহাই ইন্টারন্যাশনাল ট্রেড কোং লিমিটেড। 
যুক্তরাষ্ট্রের দাবি, প্রতিষ্ঠানটি ইরানের সেন্টার ফর ইনোভেশন অ্যান্ড টেকনোলজি কো-অপারেশনের (সিআইটিসি) হয়ে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে। সর্বশেষ সংবাদ

ওয়াশিংটনের ভাষ্য অনুযায়ী, সংস্থাটি ইরানের প্রযুক্তি ও অস্ত্র সংগ্রহ কার্যক্রম সমন্বয় করে থাকে।

মধ্যরাতে বিক্ষোভে উত্তাল ইডেন মহিলা কলেজ 
মার্কিন কর্তৃপক্ষের অভিযোগ, সংস্থাটি চীন থেকে ম্যান-পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেমসহ বিভিন্ন ধরনের অস্ত্র কেনার চেষ্টা চালিয়েছে।

নিষেধাজ্ঞার তালিকায় আরও রয়েছে দুবাইভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠান এফজেডসিও। ইরান সংবাদ

যুক্তরাষ্ট্রের দাবি, প্রতিষ্ঠানটি ইরানের অস্ত্র সংগ্রহ কার্যক্রমে সহায়তার অংশ হিসেবে হংকংভিত্তিক এই ইন্টারন্যাশনাল ট্রেড কোং লিমিটেডের কাছে কয়েক মিলিয়ন ডলার স্থানান্তর করেছে।

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১৮
এ ছাড়া হংকংয়ের এইচকে হেসিন ইন্ডাস্ট্রি কোং লিমিটেড এবং বেলারুশভিত্তিক আর্মরি অ্যালায়েন্স এলএলসির বিরুদ্ধেও ইরানের অস্ত্র সংগ্রহে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার অভিযোগ আনা হয়েছে।মার্কিন যুক্তরাষ্ট্র সংবাদ

বেলারুশে অবস্থানরত ইরানি নাগরিক মোহাম্মদ মাহদী মালেকি, যিনি আর্মরি অ্যালায়েন্সের কর্মী, তাকেও এই নেটওয়ার্কের সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। 

আরও পড়ুন

মধ্যরাতে উত্তাল ইডেন মহিলা কলেজ

একই সঙ্গে আর্মরি অ্যালায়েন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী তোলিবভকে ইরানের দীর্ঘদিনের অস্ত্র সংগ্রহ সহযোগী হিসেবে উল্লেখ করা হয়েছে।

আমিরাতের সাথে সম্পর্ক আরও গভীর করছে ভারত
আরেক হংকংভিত্তিক প্রতিষ্ঠান মাস্টাড লিমিটেডের বিরুদ্ধে অভিযোগ, তারা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড কোরের জন্য কোটি কোটি ডলারের অস্ত্র কেনাবেচার আর্থিক লেনদেন সহজ করেছে।

যুক্তরাষ্ট্রের দাবি, এসব নিষেধাজ্ঞার মূল লক্ষ্য হলো ইরানের ড্রোন ও সামরিক সরঞ্জাম সংগ্রহ নেটওয়ার্ককে দুর্বল করা এবং আন্তর্জাতিক অস্ত্র সরবরাহ চেইনে বিঘ্ন সৃষ্টি করা। সূত্র: আল জাজিরা — Copied from www.khoborsangjog.com © 2026

ইরান

শেয়ার করুন: