শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টোল দিলেও হরমুজে অনুমুতি মিলবে না হুশিয়ারী ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ২:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) ঘোষণা দিয়েছে, এখন থেকে টোল বা ফি দিলেও হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল করতে দেওয়া হবে না। ইরান বলছে, যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নৌপথ পুরোপুরি সীমিত বা বন্ধ থাকবে। খবর : মিডল ইস্ট আই

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে আইআরজিসি জানায়, আগে নির্দিষ্ট ফি দিয়ে এবং বিশেষ করিডোর ব্যবহার করে যে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হতো, সেটিও এখন বাতিল করা হয়েছে। এতে হরমুজ প্রণালির মাধ্যমে বাণিজ্যিক চলাচলের পূর্বের সব নিয়ম কার্যত স্থগিত হয়ে গেছে।

আইআরজিসির নৌবাহিনী শাখা আরও সতর্ক করে বলেছে, নতুন নির্দেশনা অমান্য করে কোনো জাহাজ প্রবেশ করলে সেটিকে লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে। এই ঘোষণা আন্তর্জাতিক শিপিং খাতে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

তেহরানের দাবি, ইরানের বন্দর ও জাহাজের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ এখনো বহাল রয়েছে, যা চলমান যুদ্ধবিরতি চুক্তিরও লঙ্ঘন। এই পরিস্থিতির কারণে তারা কঠোর অবস্থান নিতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালি বিশ্বজুড়ে জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। এই রুট বন্ধ বা সীমিত হলে আন্তর্জাতিক তেল বাজার, জাহাজ চলাচল এবং বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে। এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের এই ঘোষণার বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আন্তর্জাতিক জাহাজ চলাচল সংস্থাগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

ভোরের আকাশ/সু.পা

হরমুজ নিয়ে হুশিয়ারী

শেয়ার করুন: