শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ-পাকিস্তান সীমান্তে বিএসএফ নতুন ১৬টি ব্যাটালিয়ন ও ২ হেডকোয়ার্টার গঠন করবে

অনলাইন ডেস্ক

প্রকাশ : ৫ মে ২০২৫, ৫:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ-পাকিস্তান সীমান্তে বিএসএফ নতুন ১৬টি ব্যাটালিয়ন ও ২ হেডকোয়ার্টার গঠন করবে
বাংলাদেশ-পাকিস্তান সীমান্তে বিএসএফ নতুন ১৬টি ব্যাটালিয়ন ও ২ হেডকোয়ার্টার গঠন করবে

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে নজরদারি জোরদার করতে আরও ১৬টি ব্যাটালিয়ন গঠনের পরিকল্পনা করেছে। নতুন এই ইউনিটগুলোতে প্রায় ১৭ হাজার নতুন সদস্য যুক্ত হবেন। পাশাপাশি সীমান্তের দুই প্রান্তে স্থাপন করা হবে দুটি ‘ফরোয়ার্ড হেডকোয়ার্টার’ বা অগ্রবর্তী সদর দপ্তর। খবর পিটিআইয়ের।

সূত্রমতে, এই উদ্যোগের নীতিগত অনুমোদন ইতোমধ্যে মিলেছে। এখন চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে পরিকল্পনাটি। অনুমোদন পেলে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থায় এটি বিএসএফের সক্ষমতা বাড়াবে বলে মনে করা হচ্ছে।

বর্তমানে বিএসএফের রয়েছে ১৯৩টি ব্যাটালিয়ন। প্রতিটি ব্যাটালিয়নে রয়েছেন এক হাজারের বেশি সদস্য। নতুন ১৬টি ব্যাটালিয়ন গঠনের মাধ্যমে সীমান্ত পাহারার দায়িত্ব আরও কার্যকর হবে বলে ধারণা করছে সংশ্লিষ্ট মহল।

বিএসএফ সূত্রে জানা গেছে, নতুন ব্যাটালিয়নগুলো মূলত বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার কাজেই নিয়োজিত থাকবে।

এছাড়া, দুটি নতুন ফরোয়ার্ড হেডকোয়ার্টার স্থাপন করা হবে— একটি জম্মুতে, পাকিস্তান সীমান্তে নজরদারি জোরদার করতে; অপরটি মিজোরামে, বাংলাদেশ সীমান্তে তৎপরতা বাড়ানোর লক্ষ্যে।

বিএসএফ অচিরেই নতুন এই ব্যাটালিয়নগুলোর জন্য পুরুষ ও নারী সদস্য নিয়োগ কার্যক্রম শুরু করবে। এরপর তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। পুরো ইউনিট গঠনের কাজ আগামী পাঁচ থেকে ছয় বছরের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

ভোরের আকাশ//র.ন

শেয়ার করুন: