শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত অন্তত ৯০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২০ জুন ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যের বেডফোর্ড শহরের উপকণ্ঠে দুটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৯০ জন যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় ঘটে যাওয়া এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ।

রেল, সামুদ্রিক ও পরিবহন শ্রমিকদের জাতীয় ইউনিয়ন জানিয়েছে, নিহত ব্যক্তি একটি ট্রেনের চালক ছিলেন। দুর্ঘটনার পর পুরো এলাকায় জরুরি অবস্থা জারি করা হয় এবং দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়।

ইস্ট অব ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, আহতদের মধ্যে ১১ জনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এছাড়া ২২ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য ঘটনাস্থলে ২০টিরও বেশি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়।

ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের ডেপুটি চিফ কনস্টেবল স্টুয়ার্ট কান্ডি বলেন, ঘটনার ভয়াবহতা বিবেচনায় এটিকে ‘বড় ধরনের দুর্ঘটনা’ হিসেবে ঘোষণা করা হয়েছে। উদ্ধারকর্মীরা দ্রুত আহতদের হাসপাতালে পাঠানো এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কাজ চালিয়ে যাচ্ছেন।

যুক্তরাজ্যের পরিবহন সচিব হেইডি আলেকজান্ডার জানিয়েছেন, ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি যাত্রীবাহী ট্রেনের মধ্যে এ সংঘর্ষ ঘটে। রেলওয়ের এক মুখপাত্রের তথ্য অনুযায়ী, করবি থেকে লন্ডনগামী একটি ট্রেনের সঙ্গে নটিংহ্যাম থেকে লন্ডনগামী আরেকটি ট্রেনের সংঘর্ষ হয়।

কী কারণে দুটি ট্রেন একই লাইনে চলে এসেছিল বা কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার কারণ জানতে পুলিশ ও রেল কর্তৃপক্ষ যৌথভাবে তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন

জাতিসংঘে বাংলাদেশ : রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

দুর্ঘটনার পর রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত লন্ডনের ভেতরে ও বাইরে এই রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। দিনের বাকি সময়ের জন্য সব নির্ধারিত যাত্রা বাতিল করা হয়েছে। যাত্রীদের বিকল্প পরিবহন ব্যবস্থা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

এই দুর্ঘটনায় দেশজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। তদন্ত শেষে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভোরের আকাশ/ইউএম

যুক্তরাজ্য, ট্রেন, সংঘর্ষ

শেয়ার করুন: