শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ৮৬০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩ মে ২০২৬, ১২:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের মিত্রদের কাছে মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রায় ৮৬০ কোটি ডলার মূল্যের সামরিক সরঞ্জাম ও সহায়তা পরিষেবাসহ বড় ধরনের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। তাদের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে জানা যায়, ইসরায়েল, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত এই চুক্তিগুলোর আওতায় রয়েছে।

কাতার ৪০১ কোটি ডলার মূল্যের প্যাট্রিয়ট এয়ার অ্যান্ড মিসাইল ডিফেন্স সরঞ্জাম ও পরিষেবা পাবে, অন্যদিকে কুয়েত ২৫০ কোটি ডলারের ইন্টিগ্রেটেড ব্যাটল কমান্ড সিস্টেম কেনার অনুমোদন পেয়েছে।

ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাত যথাক্রমে প্রায় ৯৯ কোটি ডলার এবং ১৪ কোটি ৭০ লাখ ডলার মূল্যের অ্যাডভান্সড প্রিসিশন কিল ওয়েপন সিস্টেম কেনার অনুমোদন পেয়েছে।

এদিকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ শুরুর পর ব্যাপক ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের অন্তত ১৬টি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে এক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

প্রতিবেদন অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাতে ইরান ও তার মিত্ররা আটটি দেশের বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালায়। এতে অনেক স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে কার্যত অচল হয়ে পড়েছে।

মার্কিন কংগ্রেসের এসব ক্ষয়ক্ষতির মূল্যায়ন করা দলের এক সহকারী জানান-মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির বড় অংশজুড়ে থাকা স্থাপনাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি বলেন, কিছু ক্ষেত্রে পুরো স্থাপনাই ধ্বংস হয়ে গেছে এবং বন্ধ করে দিতে হতে পারে। আবার কিছু ক্ষেত্রে কৌশলগত গুরুত্ব বিবেচনায় এগুলো মেরামতযোগ্য বলেও মত দেওয়া হয়েছে।

ভোরের আকাশ/সু.পা

অস্ত্র বিক্রি

শেয়ার করুন: