শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইসরায়েলকে সহায়তা দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ২:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইসরায়েলকে সহায়তা দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল সৌদি আরব
ইসরায়েলকে সহায়তা দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল সৌদি আরব

ইরান-ইসরায়েল সংঘাতে ইসরায়েলকে সহায়তার অনুরোধ করেছিল যুক্তরাষ্ট্র। তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে সৌদি আরব।
গত ১৩ জুন ইরানের ওপর আকস্মিক হামলা চালায় ইসরায়েল। এর জবাবে ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেসব হামলা প্রতিহত করার চেষ্টা চালানো হয়।

তবে ইরানের টানা ক্ষেপণাস্ত্র হামলার মুখে ইসরায়েলের ‘থাড’ প্রতিরক্ষা ব্যবস্থার মিসাইল প্রায় শেষ পর্যায়ে পৌঁছে যায়। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সৌদি আরবকে অনুরোধ জানায়—ইসরায়েলকে যেন থাড প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সহায়তা করা হয়।

মার্কিন অনুরোধের জবাবে সৌদি আরব স্পষ্টভাবে জানিয়ে দেয়, তারা এ প্রস্তাবে সাড়া দেবে না।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা যুক্তি দেন, ইরান শুধু ইসরায়েলের নয়, বরং সৌদি আরবেরও প্রতিদ্বন্দ্বী। তাই সৌদির উচিত ইসরায়েলকে সহায়তা করা। কিন্তু সৌদি আরব তাদের অবস্থানে অনড় থাকে।

মাত্র কয়েক মাস আগেই সৌদি আরব যুক্তরাষ্ট্র থেকে থাড প্রতিরক্ষা ব্যবস্থা হাতে পায়। গত ৩ জুলাই আনুষ্ঠানিকভাবে থাড ব্যাটারির উদ্বোধন করে রিয়াদ।

মিডল ইস্ট আই-এর বরাতে জানা গেছে, সৌদির প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রকে কিছুটা ক্ষুব্ধ করেছে। কারণ, ওয়াশিংটনের ধারণা ছিল—সৌদি নিজস্ব নিরাপত্তা বিবেচনায় অন্তত সীমিত সহায়তা দেবে।

ইরান থেকে আসা মিসাইল হামলার কারণে ইসরায়েলের তিন স্তরের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থাও ব্যাপক চাপের মুখে পড়ে। যুক্তরাষ্ট্র থেকে পাওয়া কিছু প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেও পুরোপুরি হামলা প্রতিহত করতে পারেনি তারা। ফলে ইসরায়েলি শহর ও সামরিক স্থাপনাগুলোর ওপর একাধিকবার আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র।

বিশ্লেষকদের মতে, সৌদির এই অবস্থান মধ্যপ্রাচ্যের কূটনৈতিক বাস্তবতা ও সাম্প্রতিক ভূরাজনৈতিক সমীকরণের প্রতিফলন। ইসরায়েলি আগ্রাসন ও গাজায় চলমান সহিংসতা নিয়ে মুসলিম বিশ্বের ক্ষোভের প্রেক্ষাপটে সৌদির এই সিদ্ধান্ত রাজনৈতিকভাবে বিবেচিত পদক্ষেপ বলেই মনে করছেন অনেকে।

সূত্র: মিডল ইস্ট আই

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: