শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী ক্রিকেট অধিনায়ক ইমরান খানের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

পিটিআই প্রধানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ার পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে পাকিস্তান সরকারের মন্ত্রী তারিক ফজল চৌধুরী জানিয়েছেন, ইমরান খানের বর্তমান শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে হাসপাতালে স্থানান্তর এবং একটি মেডিকেল বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মূলত পার্লামেন্ট হাউসে বিরোধী দলগুলোর টানা দ্বিতীয় দিনের অবস্থান ধর্মঘট এবং ক্রমবর্ধমান চাপের মুখে সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়।

বেশ কয়েক মাস ধরে নির্জন কারাবাসে থাকা ৭৩ বছর বয়সী এই নেতার ডান চোখের দৃষ্টিশক্তি নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে।

তার আইনি দলের দাবি, দীর্ঘদিনের অবহেলা এবং চোখের সংক্রমণের সঠিক চিকিৎসা না হওয়ায় তিনি ডান চোখের দৃষ্টিশক্তির অধিকাংশ হারিয়ে ফেলেছেন।

তবে সরকারের মুখপাত্ররা বরাবরই অবহেলার এই অভিযোগ অস্বীকার করে আসছেন।

ইমরান খানের স্বাস্থ্যের এমন আশঙ্কাজনক অবস্থায় সরব হয়েছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটাররাও।

সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম বিষয়টিকে অত্যন্ত হৃদয়বিদারক উল্লেখ করে অবিলম্বে তাকে সেরা চিকিৎসা দেওয়ার আহ্বান জানিয়েছেন।

ওয়াসিমের সুরে সুর মিলিয়ে ওয়াকার ইউনুসও রাজনীতি পাশে সরিয়ে রেখে জাতীয় বীরের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষের কাছে সবিনয় অনুরোধ জানিয়েছেন।

ইমরান খানের তৈরি শওকত খানম মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালের জন্য তহবিল সংগ্রহে ব্যস্ত থাকা সাবেক পেসার শোয়েব আখতারও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি বলেন, ইমরান খানের দৃষ্টিশক্তি হারানোর খবরটি অত্যন্ত দুঃখজনক।

ভোরের আকাশ/নি. ব

ইমরান খান

শেয়ার করুন: