শিরোনাম
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদেরএকবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানেরপ্রলয় জোয়ারদারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরেদেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমানবাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিতবেশি দামে কিনেও গ্যাসের দাম বাড়ায়নি সরকার: জ্বালানিমন্ত্রীবিমানবাহিনীর ৫ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকারসার্বক্ষণিক নজরদারিতে শাহজালালসহ দেশের সব বিমানবন্দরবিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদেরএকবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানেরপ্রলয় জোয়ারদারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরেদেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমানবাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিতবেশি দামে কিনেও গ্যাসের দাম বাড়ায়নি সরকার: জ্বালানিমন্ত্রীবিমানবাহিনীর ৫ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকারসার্বক্ষণিক নজরদারিতে শাহজালালসহ দেশের সব বিমানবন্দর

হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১ নভেম্বর ২০২৬, ৩:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
হরমুজ প্রণালি
হরমুজ প্রণালি

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক সামুদ্রিক ড্রোন ধ্বংসের দাবি করেছে ইরান। তবে দেশটির এ দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

শুক্রবার (৩০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানায় সেন্টকম। খবর আনাদোলু এজেন্সির।

বিবৃতিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সব সামরিক চালকবিহীন সামুদ্রিক যান অক্ষত ও হিসাবের মধ্যে রয়েছে। এর মধ্যে হরমুজ প্রণালিতে টহলরত উন্নত প্রযুক্তির এক স্কোয়াড্রন সামুদ্রিক ড্রোনও রয়েছে। এসব ড্রোন সেন্টকমের প্রতিরক্ষাব্যবস্থাকে সহায়তা করছে।

এর আগে শুক্রবার ইরানের নৌবাহিনী দাবি করে, হরমুজ প্রণালির পূর্বদিকে অভিযান চালানোর সময় একটি ‘শত্রুপক্ষের চালকবিহীন সামুদ্রিক যান’ ধ্বংস করা হয়েছে।

তবে ড্রোনটির পরিচয় কিংবা কোন দেশের মালিকানাধীন, সে বিষয়ে কিছু জানায়নি তারা। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ খবর প্রকাশ করে।

এদিকে ইরানের নৌবাহিনীর দাবি, দেশটির নিষিদ্ধ ঘোষিত এলাকায় চলাচলের পর দুটি তেলবাহী ট্যাংকার নৌমাইনে আঘাত পেয়ে আগুন ধরে যায়।

অন্যদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী জানিয়েছে, অনুমোদনহীন পথে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করায় দুটি ট্যাংকারের চলাচল থামিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন

হত্যা করা হয়েছে তাহসিফ সাউরিকে, প্রাথমিকভাবে নিশ্চিত পুলিশ

হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। সাম্প্রতিক এসব ঘটনা ঘিরে সেখানে নৌচলাচল ও নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা আরও বেড়েছে। তবে ড্রোন ধ্বংস ও ট্যাংকারে আগুন লাগার ঘটনাগুলো স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

ভোরের আকাশ/এম

 

শেয়ার করুন: