ট্রাম্পের ‘সংঘাত নিরসনের অবদান’কে সম্মান জানিয়েছেন ব্রিটিশ রাজা চার্লস

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বজুড়ে সংঘাত নিরসনে অবদানের প্রশংসা করেছেন। ট্রাম্পের রাষ্ট্রীয় সফরের সম্মানে উইন্ডসর ক্যাসেলে আয়োজিত রাষ্ট্রীয় ভোজসভায় তিনি এই প্রশংসা জানান।
রাজা তৃতীয় চার্লস বলেন, "আমাদের দেশগুলো গুরুত্বপূর্ণ কূটনৈতিক প্রচেষ্টার সমর্থনে একসঙ্গে কাজ করছে। মি. প্রেসিডেন্ট, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শান্তি নিশ্চিত করার জন্য বিশ্বের জটিল সংঘাতগুলোর সমাধান খুঁজে বের করার আপনার ব্যক্তিগত প্রতিশ্রুতি।"
রাজা আরও স্মরণ করান, দুটি বিশ্বযুদ্ধের সময় লন্ডন ও ওয়াশিংটন মিত্র ছিল এবং এখনো দু’দেশের মধ্যে সর্বোচ্চ ঘনিষ্ঠ প্রতিরক্ষা, নিরাপত্তা ও গোয়েন্দা সম্পর্ক বিদ্যমান।
তিনি বলেন, "দুটি বিশ্বযুদ্ধে আমরা অত্যাচারের শক্তিকে পরাজিত করার জন্য একসঙ্গে লড়াই করেছি। আজ আমাদের দেশগুলো মিত্রদের সঙ্গে ইউক্রেনকে সমর্থন করছে।"
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ১৬ সেপ্টেম্বর রাতে রাষ্ট্রীয় সফরে দ্বিতীয়বার যুক্তরাজ্যে পৌঁছান। পরদিন উইন্ডসর ক্যাসেলে তাকে স্বাগত জানান রাজা চার্লস।
পরবর্তীতে ১৮ সেপ্টেম্বর ট্রাম্প যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এর সঙ্গে তার বাসভবন চেকার্সে আলোচনায় অংশ নেবেন বলে জানা গেছে।
ভোরের আকাশ // হ.র