শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

তেল আবিবে নরওয়ের রাষ্ট্রদূতের বাসভবনে গ্রেনেড বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২০ জুন ২০২৫, ৫:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
তেল আবিবে নরওয়ের রাষ্ট্রদূতের বাসভবনে গ্রেনেড বিস্ফোরণ
তেল আবিবে নরওয়ের রাষ্ট্রদূতের বাসভবনে গ্রেনেড বিস্ফোরণ

তেল আবিব, ইসরায়েল: ইসরায়েলের তেল আবিব শহরে নরওয়ের রাষ্ট্রদূতের বাসভবনে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় এ বিস্ফোরণ ঘটে বলে নিশ্চিত করেছে নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এক ইমেইল বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, "আমরা আজ রাতেই তেল আবিবে নরওয়ের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছি। এ ঘটনায় দূতাবাসের কোনো কর্মী আহত হননি।"

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদন সার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, তিনি কিছুক্ষণ আগে নরওয়ের রাষ্ট্রদূত পার এগিল সেলভাগের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, সেলভাগের বাসভবনের আঙিনায় একটি গ্রেনেড ছোড়া হয়েছে, যা অত্যন্ত গুরুতর অপরাধ।

নরওয়ের পত্রিকা 'ভিজি' জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে তেল আবিবে অবস্থিত নরওয়ের দূতাবাস সোমবার (১৬ জুন) থেকে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।

ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং এর পেছনে কারা জড়িত, তা শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

সূত্র: আলজাজিরা ও রয়টার্স

ভোরের আকাশ//হ. র 

শেয়ার করুন: