শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রী

যুক্তরাষ্ট্র হামলা করলে বড় চমক দেখাবে ইরান : আরাগচি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২০ মে ২০২৬, ৪:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি ভেঙে যুক্তরাষ্ট্র যদি আবার হামলা শুরু করে, তাহলে “আরও অনেক নতুন চমক” দেখাতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি গতকাল মঙ্গলবার (১৯ মে) সামাজিক যেগাাযোগমাধ্যম এক্সে এ সতর্কবার্তা দিয়েছেন।

আরাগচি এক্সপোস্টে বলেছেন, “ইরানে যুদ্ধ শুরু করার ২ মাসেরও বেশি সময় পার মার্কিন কংগ্রেস স্বীকার করেছে যে এই যুদ্ধে তারা কয়েক ডজন যুদ্ধবিমান হারিয়েছে, সেগুলোর সম্মিলিত দাম শত শত কোটি ডলার। প্রথম যে মার্কিন বিমানটি বিধ্বস্ত হয়েছিল, সেটি ছিল একটি এফ-৩৫ যুদ্ধবিমান; আমাদের শক্তিশালী সামরিক বাহিনী সেটি ভূপাতিত করেছিল।”

তিনি লেখেন, “এই যুদ্ধ থেকে আমরা যে শিক্ষা ও অভিজ্ঞতা অর্জন করেছি, তাতে বলতে পারি—যুক্তরাষ্ট্র যদি আবার যুদ্ধবিরতি ভেঙে হামলা করে, তবে তাদের জন্য আরও অনেক নতুন চমক অপেক্ষা করছে।”

উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে দীর্ঘ প্রায় দু’যুগ ধরে টানাপোড়েন চলার পর গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। টানা প্রায় ৪০ দিন যুদ্ধের পর ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতিতে যায় ওয়াশিংটন ও তেহরান, যা এখনও চলছে।

আরও পড়ুন

২০ চুক্তিতে সই চীন-রাশিয়ার

তবে এই যুদ্ধবিরতির মধ্যেই একাধিকার ‘ফের ইরানে হামলা’ শুরু করার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সর্বশেষ হুমকি দিয়েছেন গতকাল মঙ্গলবার। এ দিন হোয়াইট হাউসে ‘ইরানে ফের অভিযান শুরু হতে পারে কি না’—সাংবাদিকরা এমন প্রশ্ন করলে জবাবে ট্রাম্প বলেন, “আমি আশা করি যে আমাদের আর যুদ্ধ করতে হবে না, কিন্তু আমরা তাদের আরেকটি বড় আঘাত করতে পারি। আমি এখনও নিশ্চিত নই।” ট্রাম্পের এই হুমিকর কিছুক্ষণ পর এক্সে এই সতর্কবার্তা পোস্ট করেন আরাগচি। সূত্র : এএফপি

ভোরের আকাশ/সু.পা

 

মধ্যপ্রাচ্যে উত্তেজনা

শেয়ার করুন: