শিরোনাম
সামরিক বাহিনীতে বেতন-ভাতা নির্ধারণে গেজেট প্রকাশনভেম্বরের ১৪ দিনে এলো ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্সচোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: তারেক রহমানবাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবিসামরিক বাহিনীতে বেতন-ভাতা নির্ধারণে গেজেট প্রকাশনভেম্বরের ১৪ দিনে এলো ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্সচোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: তারেক রহমানবাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

জাভা সাগরে যাত্রীবাহী জাহাজ উল্টে নিখোঁজ ১৪০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বৈরি আবহাওয়ার কবলে পড়ে ইন্দোনেশিয়ার জাভা সাগরে উল্টে গেছে একটি যাত্রীবাহী জাহাজ। এরআগে দেশটির স্থানীয় কর্তৃপক্ষ জাহাজ নিখোঁজ হওয়ার তথ্য দিয়েছিল, পরবর্তীতে জানা যায় জাহাজটি সাগরে এটি উল্টে গেছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে দুর্ঘটনার কবলে পড়া জাহাজটিতে যাত্রী ছিলেন ২৪৩ জন। যাত্রীদের ১০২ জনকে জীবিত এবং একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাকি ১৪০ জন এখনো নিখোঁজ আছেন।

পূর্ব জাভা থেকে জাহাজটি দক্ষিণ কালিমানতান প্রদেশে যাচ্ছিল। গন্তব্যের প্রায় ১৫০ কিলোমিটার দূরে থাকতে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

জাহাজটির ক্যাপ্টেন জানান স্থানীয় সংবাদমাধ্যকে জানায়, তারা প্রায় ১০ ফুট উঁচু ঢেউয়ের সম্মুখীন হয়েছেন। ফলে জাহাজটি কাৎ হয়ে যায় উল্টে যায়।

আরও পড়ুন

সৌদির পাইপলাইন বন্ধ, কমতে পারে বৈশ্বিক তেল সরবরাহ

সার্চ অ্যান্ড রেসকিউ অফিসের প্রধান পুতু সুদায়ানা বলেছেন, রোববার সকালে ‘ভিরগো ট্রান্সপোর্ট-৮’ নামে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে জানতে পারেন জাহাজটি উল্টে গেছে।  এরপর যাত্রীদের উদ্ধারে হেলিকপ্টার ও অন্য আরেকটি জাহাজ পাঠানো হয়।

ইন্দোনেশীয় দ্বীপপুঞ্জে প্রায় ১৭ হাজার দ্বীপ রয়েছে। ফলে সেখানকার মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে যাত্রীবাহী জাহাজ ও ফেরি ব্যবহার করে থাকেন। গত মাসে মাদুরা দ্বীপে এমন একটি জাহাজে আগুন লেগে পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়। সূত্র: অডেসি

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: