শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শিগগিরই চীন সফরে যেতে পারেন ট্রাম্প, শি জিনপিংয়ের আমন্ত্রণে প্রস্তুতি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ৩:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শিগগিরই চীন সফরে যেতে পারেন ট্রাম্প, শি জিনপিংয়ের আমন্ত্রণে প্রস্তুতি
শিগগিরই চীন সফরে যেতে পারেন ট্রাম্প, শি জিনপিংয়ের আমন্ত্রণে প্রস্তুতি

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে শিগগিরই বেইজিং সফরে যেতে পারেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২২ জুলাই) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি নিজেই এ তথ্য জানান।

ট্রাম্প বলেন, “প্রেসিডেন্ট শি আমাকে চীনে আমন্ত্রণ জানিয়েছেন। অদূর ভবিষ্যতেই আমরা এ সফরটি সম্পন্ন করব। দিনটি খুব দূরে নয়।”

রয়টার্সকে দেওয়া সূত্রের বরাতে জানা গেছে, চলতি বছরের শেষের দিকে ট্রাম্পের একটি এশিয়া সফরের পরিকল্পনা রয়েছে। এ সফরকালে তিনি চীন সফর করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে ট্রাম্প ও শি জিনপিংয়ের সহযোগীদের মধ্যে ইতোমধ্যে প্রাথমিক আলোচনা হয়েছে। যদিও সফরের তারিখ এখনো চূড়ান্ত হয়নি, তবে সম্ভাব্য সময় হিসেবে ধরা হচ্ছে ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (APEC) সম্মেলনকে। সম্মেলনে অংশগ্রহণের পথেই চীনে যাত্রাবিরতি দিয়ে শির সঙ্গে বৈঠক করতে পারেন ট্রাম্প।

অন্যদিকে, আরেকটি সম্ভাব্য তারিখ ধরা হচ্ছে ৩ সেপ্টেম্বর, যেদিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০ বছর পূর্তি উপলক্ষে বেইজিংয়ে একটি বড় পরিসরের অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেই আয়োজনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরও যোগ দেওয়ার কথা রয়েছে।

চীন সফরের প্রসঙ্গটি ট্রাম্প তুলে ধরেন ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সঙ্গে বৈঠকের সময়। এ সময় ফিলিপাইন সম্পর্কে তিনি বলেন, “দেশটি হয়তো কিছু সময়ের জন্য চীনের দিকে ঝুঁকে পড়েছিল। তবে আমরা দ্রুতই তাদের ফিরিয়ে এনেছি। তিনি (মার্কোস) যদি চীনের সঙ্গে চলেন, তাতে আমার কোনো আপত্তি নেই— কারণ আমরাও চীনের সঙ্গে ভালোভাবে চলছি।”

বিশ্লেষকদের মতে, এই সফরের মাধ্যমে বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্র ও চীনের চলমান উত্তেজনা কিছুটা প্রশমিত হতে পারে, বিশেষ করে বাণিজ্য ও নিরাপত্তা ইস্যুতে।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: