শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কাতারে হামলা হলে পাল্টা পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১ অক্টোবর ২০২৫, ১১:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
কাতারে হামলা হলে পাল্টা পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র
কাতারে হামলা হলে পাল্টা পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র

ইসরায়েলের সাম্প্রতিক নজিরবিহীন বোমা হামলার পর কাতারের ওপর আবারও আক্রমণ হলে যুক্তরাষ্ট্র প্রতিশোধমূলক সামরিক পদক্ষেপ নেবে। এ বিষয়ে একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আদেশে বলা হয়েছে, কাতারের ওপর যেকোনো হামলাকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে গণ্য করা হবে। কাতারের ভূখণ্ড, সার্বভৌমত্ব বা গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর আক্রমণ হলে যুক্তরাষ্ট্র কূটনৈতিক, অর্থনৈতিক এবং প্রয়োজনে সামরিক পদক্ষেপ নেবে।

ট্রাম্পের সই করা আদেশে আরও উল্লেখ করা হয়, “বিদেশি আগ্রাসনের ধারাবাহিক হুমকির কারণে কাতারের নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করা যুক্তরাষ্ট্রের নীতি।”

দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করতে প্রতিরক্ষামন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় গোয়েন্দা পরিচালককে নিয়ে কাতারের সঙ্গে যৌথ জরুরি পরিকল্পনা বজায় রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

এর আগে গত মাসে ইসরায়েল কাতারের রাজধানী দোহায় একটি ভবনে বোমা হামলা চালায়। ইসরায়েল দাবি করেছিল, এ হামলা হামাসের নেতৃত্বকে লক্ষ্য করে চালানো হয়েছে। ওই সময় দোহায় কাতারের পৃষ্ঠপোষকতায় গাজার জন্য যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে বৈঠক চলছিল। হামলায় কয়েকজন ফিলিস্তিনি প্রতিনিধি এবং এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন।

ঘটনার পর গত সোমবার হোয়াইট হাউস থেকে যৌথ ফোনকলে ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির কাছে দুঃখ প্রকাশ করেন।

 

ভোরের আকাশ/হ.র

যুক্তরাষ্ট্রেকাতার

শেয়ার করুন: