শিরোনাম
ইউপি ভোট: প্রথম ধাপের তফসিল ১০ ডিসেম্বরডিসেম্বরকে সামনে রেখে অস্থিতিশীলতা তৈরির পাঁয়তারা চলছে: শ্রমমন্ত্রী১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবারগার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশসাজেকে দুই পক্ষে ঘণ্টাব্যাপী গোলাগুলি, অবরোধে বন্ধ বড় যান চলাচলঅক্টোবরে রেমিট্যান্স এলো ৩৫ হাজার ৩৪৫ কোটি টাকা৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীইউপি ভোট: প্রথম ধাপের তফসিল ১০ ডিসেম্বরডিসেম্বরকে সামনে রেখে অস্থিতিশীলতা তৈরির পাঁয়তারা চলছে: শ্রমমন্ত্রী১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবারগার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশসাজেকে দুই পক্ষে ঘণ্টাব্যাপী গোলাগুলি, অবরোধে বন্ধ বড় যান চলাচলঅক্টোবরে রেমিট্যান্স এলো ৩৫ হাজার ৩৪৫ কোটি টাকা৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

'ইরানকে বৈশ্বিক অর্থনীতি জিম্মি করতে দেওয়া হবে না'

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১ নভেম্বর ২০২৬, ৫:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা না হলে যুক্তরাষ্ট্র ভিন্ন পথে এগোতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা ডোনাল্ড ব্লোম। 

তার দাবি, ইরানকে মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক অর্থনীতিকে জিম্মি করে রাখার সুযোগ দেওয়া যায় না। একই সঙ্গে তেহরানের সঙ্গে আলোচনার পথ এখনো খোলা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

বাহরাইনে অনুষ্ঠিত নিরাপত্তাবিষয়ক সম্মেলন মানামা সংলাপে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন নিকটপ্রাচ্যবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ব্লোম। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, তিনি বলেন, ইরানের সঙ্গে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এবং যোগাযোগের পথগুলো এখনো খোলা ও সক্রিয় রয়েছে।

ব্লোম বলেন, আলোচনার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে এবং যোগাযোগের পথগুলো এখনো খোলা ও সক্রিয় রয়েছে।

আরও পড়ুন

পোশাক কারখানা সচল ও জানমালের নিরাপত্তা নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর

তবে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও প্রয়োজনে যুক্তরাষ্ট্র বিকল্প পথে এগোনোর জন্য প্রস্তুত রয়েছে বলে সতর্ক করেন তিনি। তার ভাষ্য, একই সঙ্গে আমরা অন্য পথেও এগোতে প্রস্তুত। ইরানকে এই অঞ্চল ও বৈশ্বিক অর্থনীতিকে জিম্মি করে রাখতে দেওয়া যায় না।

বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোর একটি হরমুজ প্রণালি ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই এ বক্তব্য দিলেন মার্কিন কর্মকর্তা। তবে প্রণালিতে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র কী ধরনের বিকল্প পদক্ষেপ বিবেচনা করছে, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি। সূত্র: ডন

ভোরের আকাশ/এম

শেয়ার করুন: