শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পাকিস্তানে সেনা অভিযানে জঙ্গি কমান্ডারসহ নিহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২২ মে ২০২৬, ২:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার দক্ষিন ওয়াজিরিস্তান ও বান্নু জেলায় সামরিক বাহিনী অভিযান চালিয়ে নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই তালিবান পাকিস্তান (টিটিপি) এর এক কমান্ডারসহ ২৩ জন জঙ্গি নিহত হয়েছেন। নিহত ওই কমান্ডারের নাম জান মীর ওরফে তুর সাকিব। সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য এবং বেসামরিকদের লক্ষ্য করে পরিচালিত বেশ কয়েকটি হামলায় সংশ্লিষ্টতার জন্য পাকিস্তানের পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ওয়ান্টেড তালিকায় ছিলেন জান মীর। তার মাথার দামও ঘোষণা করেছিল পাকিস্তানের সরকার।

পাকিস্তানের সামরিক বাহিনী টিটিপিকে ‘ফিৎনা আল খারিজি’ নামে উল্লেখ করে থাকে। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর আন্তঃবিভাগ সংযোগ দপ্তর (আইএসপিআর) েএ অভিযান সম্পর্কে বলা হয়েছে, “গত ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে দক্ষিণ ওয়াজিরিস্তান জেলার দাত্তা খেল, স্পিনওয়াম উপজেলা এবং বান্নু জেলার বিভিন্ন খারিজি ঘাঁটিতে পরিচালিত সেনা অভিযানে ফিৎনা আল খারিজি কমান্ডার জান মীর ওরফে তুর সাকিবসহ ২৩ জন সন্ত্রাসী নিহত হয়েছে।”

“জান মীর ওরফে তুর সাকিব ছিল ফিৎনা আল খারিজিদের একজন রিং লিডার এবং পাকিস্তানের অন্যতম মোস্ট ওয়ান্টেড অপরাধী। দক্ষিণ ওয়াজিরিস্তানে নিরাপত্তা বাহিনী এবং সাধারণ বেসামরিকদের লক্ষ্য করে ফিৎনা আল খারিজির বেশ কয়েকটি অভিযানে নেতৃত্ব দিয়েছে সে। তার মাথার দামও ঘোষণা করেছিল পাকিস্তানের সরকার। জান মীরের নিহতদ হওয়া দক্ষিণ ওয়াজিরিস্তানের ফিৎনা আল খারিজিপন্থিদের জন্য একটি বড় আঘাত।”

আরও পড়ুন

কিউবা সন্ত্রাসে পৃষ্ঠপোষক রাষ্ট্র : মার্কো রুবিও

অভিযানে টিটিপির বিভিন্ন গোপন ঘাঁটি থেকে উল্লেখযোগ্য পরিমাণে অস্ত্র, গোলাবারুদ, বোমা তৈরির সরঞ্জাম, এবং বেশ কয়েকটি প্রস্তুত অবস্থায় থাকা শক্তিশালী বোমা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করেছে সেনাবাহিনী।

এছাড়া দাত্তা খেল, স্পিনওয়াম এবং বান্নু জেলার ঘাাঁটি অঞ্চলগুলোতে জটিল ভূগর্ভস্থ সুড়ঙ্গ এবং বাঙ্কার তৈরি করেছিল টিটিপি। সেগুলো খুঁজে খুঁজে বের করে ধ্বংস করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে আইএসপিআরের বিবৃতিতে। সূত্র : জিও টিভি

ভোরের আকাশ/সু.পা

পাকিস্তানে সেনা অভিযান

শেয়ার করুন: